× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পিআইডি

ঢাকার কোনাপাড়া ও আমিনবাজারে ১২টি সীসা ব্যাটারি কারখানা বন্ধ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
সীসা ব্যাটারি কারখানা

বায়ুদূষণ করার অপরাধে রাজধানীর যাত্রাবাড়ির কোনাপাড়া এবং সাভারের আমিনবাজার এলাকায় ১২ টি সীসা ব্যাটারি কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর ও যাত্রাবাড়ি থানা পুলিশের যৌথ অভিযানে রাতে কোনাবাড়ির দুটি কারখানা সিলগালাসহ ৬ টি কারখানা বন্ধ করা হয়েছে।

এসকল কারখানায় অবৈধভাবে ব্যাটারি ভেঙ্গে এবং আগুনে গলিয়ে পরিবেশ দূষণ করা হচ্ছিল। এ থেকে সৃষ্ট দূষণের কারণে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। অভিযানকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা কারখানার অবস্থান চিহ্নিত করতে সহায়তা করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেন।

অন্যদিকে, সাভারের আমিনবাজার এলাকায় অবৈধভাবে সীসা পোড়ানোর ছয়টি ভাট্টি (চুল্লিসহ) গুড়িয়ে দেওয়া হয়। এ অভিযানে বাংলাদেশ পুলিশ ও র‍্যাব সহযোগিতা করে। অভিযোগকারীরা পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর স্থানীয়দের সচেতন হতে এবং ভবিষ্যতে এ ধরনের দূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানায়। কোথাও এমন অবৈধ কারখানা চালুর তথ্য পাওয়া গেলে পরিবেশ অধিদপ্তরকে অবহিত করার অনুরোধ করা হয়।বায়ুদূষণকারী সকল প্রকার কারখানা ও কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..