× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আঞ্চলিক প্রতিনিধি

ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে শতবর্ষী ‘পিএস মাহ্সুদ’

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
শতবর্ষী ‘পিএস মাহ্সুদ’

বরিশাল থেকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে শতবর্ষী স্টিমার ‘পিএস মাহ্সুদ’। শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে আটটায় কীর্তনখোলা নদী তীরবর্তী বরিশাল নগরীর ত্রিশ গোডাউন্থ বিআইডব্লিউটিএ’র অস্থায়ী ঘাট থেকে মাত্র ২০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে প্যাডেল চালিত স্টিমার পিএস মাহসুদ।
এর আগে শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে আটটায় ঢাকা থেকে যাত্রা শুরু করে সন্ধ্যা সোয়া সাতটায় বরিশাল নগরীর ত্রিশ গোডাউনন্থ বিআইডব্লিউটিএ’র অস্থায়ী ঘাটে নোঙর করে স্টিমারটি।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় নৌ-বাণিজ্য প্রতিষ্ঠান বিআইডব্লিউটিসির ঐতিহ্যবাহী প্যাডেল চালিত যাত্রীবাহী নৌযান ‘পিএস মাহসুদ’ শনিবার সকাল সাড়ে আটটায় ‘পর্যটক সার্ভিস‘ হিসেবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করেছে। দুপুর দুইটায় নৌ-পথ ও দক্ষিণাঞ্চলের জীবন্ত ইতিহাস নৌযানটি চাঁদপুরে পৌঁছাবে। সেখানে আধা ঘন্টার বিরতী শেষে আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং সন্ধ্যা ছয়টা নাগাদ সদরঘাটে পৌঁছাবে।
বিআইডব্লিউটিসির বরিশালের ব্যবস্থাপক (বাণিজ্য) জসিম উদ্দিন সিকদার জানিয়েছেন, সকালে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার সময় নৌযানটিতে প্রথম, দ্বিতীয় ও সুলভ শ্রেণিতে ২০ জন যাত্রী আরোহণ করেন। এরা সকলেই নিজ খরচে সকালের নাস্তা ও দুপুরে খাবার জাহাজের ভেতরেই খেতে পারবেন। সেইসাথে দক্ষিণাঞ্চলের নদী ও নদীতীরবর্তী এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
প্রথম যাত্রার যাত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মহিউদ্দিন আহমেদ বলেন, মোড়লগঞ্জে বাড়ি হওয়ার কারণে স্টিমারের সাথে অনেক স্মৃতি জড়িত। এটা একটা হেরিটেজ। আবার যখন শুরু হলো তাই সুযোগটি প্রথমেই নিতে চেয়েছি। মা-বোনসহ পরিবারের সদস্যদের নিয়ে এসেছি। তিনি আরও বলেন, এটা শুধু জার্নি নয়; এটা একটা অনুভূতি। যার সাথে অনেক কিছুই জড়িত। এখানে অনেক আধুনিক লঞ্চ থাকলেও স্টিমারের সাথে অন্য কিছুর তুলনা করলে হবে না। যারা ভ্রমণপিপাসু, নদী দেখতে ভালোবাসেন, দৃশ্য দেখতে ভালোবাসেন, তাদের জন্য এটা ভালো একটা সুযোগ।
অন্যান্য যাত্রীদের দাবি, সময় ও গন্তব্য আরও যাচাই-বাছাই করে নৌযানটি পরিচালনা করা হলে যাত্রী সংকট কেটে যাবে। সেইসাথে ভাড়া কমানোরও দাবি করেন যাত্রীরা।
উল্লেখ্য, পিএস মাহ্সুদ ১৯২৮ সালে কলকাতার গার্ডেন রিচ ওয়ার্কশপে নির্মিত হয়। বেলজিয়ামের আর্থিক ও কারিগরি সহায়তায় ১৯৮৩ সালে নারায়ণগঞ্জের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিমিটেডের মাধ্যমে স্টিমারটির স্টিম ইঞ্জিনকে ডিজেল ইঞ্জিনে রূপান্তর করা হয়। ১৯৯৫ সালে মেকানিক্যাল গিয়ার সিস্টেমে রূপান্তর করা হয়। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে বন্ধ হওয়ার পূর্বে নৌযানটি টানা প্রায় ২৫ বছর অন্যান্য স্টিমারের সাথে ঢাকা-বরিশাল-খুলনা ও ঢাকা-বরিশাল-মোড়েলগঞ্জ নৌপথে যাত্রী পরিবহন করে।


এ ক্যটাগরির আরো খবর..