× Banner
সর্বশেষ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী যাত্রীসহ স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন ১ ঘণ্টা পর এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি কায়েম করছে – রাশেদ খাঁন ঝিনাইদহের পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে অনলাইনে ফলাফল প্রকাশ ছাত্রীদের মাঝে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের স্যানিটারী ন্যাপকিন বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনালে কালীগঞ্জ পৌরসভা দল চ্যাম্পিয়ন

মোহাম্মদ আব্দুর রহিম

ঢাকার উত্তরা ও মিরপুর ডিওএইচএস-এ উপশাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
উপশাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক

ঢাকার উত্তরা ও মিরপুর ডিওএইচএস-এ দু’টি উপশাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক।  ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন ৯ নভেম্বর ২০২৩ উপশাখা দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড অব ব্র্যাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাকসহ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উত্তরা উপশাখাটি উত্তরা ৭ নং সেক্টরের লেক ড্রাইভ রোডের মাহমুদ ভবনে এবং সাগুপ্তা মেইন রোডে মিরপুর ডিওএইচএস সাব-ব্রাঞ্চটি অবস্থিত।

অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ দু’টি স্থানে এই উপশাখাগুলো অত্যাধুনিক সেবা প্রদানের মাধ্যমে ব্যবসায়ী ও ব্যক্তি পর্যায়ের গ্রাহকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

২০২২ সালে ব্র্যাক ব্যাংক সারাদেশে গ্রাহকদের দোরগোড়ায় সর্বোত্তম ব্যাংকিং সেবা পৌঁছে দিতে মাল্টি-চ্যানেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে উপশাখা (সাব-ব্রাঞ্চ) যুক্ত করে। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স অনুযায়ী ব্র্যাক ব্যাংক উপশাখা কার্যক্রম শুরু করে।

উপশাখায় গ্রাহকরা অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ডিপোজিট পেনশন স্কিম, ইএফটিএন ও আরটিজিএস-এর মাধ্যমে যেকোনো ব্যাংকে তহবিল স্থানান্তর, রেমিট্যান্স সেবা, ইউটিলিটি বিল, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, কনজিউমার লোন, ডেবিট কার্ড সেবা পাবেন। এছাড়াও চেকবুক প্রসেসিং, আস্থা অ্যাপে এনরোলমেন্ট, স্কুল ব্যাংকিং, সঞ্চয়পত্রসহ আরও অনেক সেবা পাওয়া যাবে। তবে উপশাখাগুলোতে বৈদেশিক মুদ্রার সেবা থাকছে না।

আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে ও দেশব্যাপী উপস্থিতি বিস্তৃত করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক মাল্টি-চ্যানেল স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দেশব্যাপী উপশাখা চালু করা হচ্ছে। ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষদেরকে আর্থিক সেবার আওতায় নিতে আসতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। তাই গ্রামীণ ও উপশহর অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে। দ্রুত উপশাখা নেটওয়ার্ক সম্প্রসারণ করে ব্র্যাক ব্যাংক এই সেগমেন্টে অগ্রগামী অবস্থানে পৌঁছতে চায়।

১৮৭টি শাখা, এসএমই শাখা /কৃষি শাখা এবং এসএমই সার্ভিস সেন্টার ও ৩৬টি উপশাখা নিয়ে ব্র্যাক ব্যাংক এখন বাংলাদেশের অন্যতম বৃহত্তম অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক হিসাবে আত্মপ্রকাশ করেছে। ব্র্যাক ব্যাংক টেকসই ও দায়িত্বশীল ব্যাংকিংকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..