× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাকায় ডি-৮ শীর্ষ সম্মেলন শুরু ৮ এপ্রিল

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩১ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/D-8-Summit.jpg

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, নবাণিজ্য, বিনিয়োগ, খনিজ সম্পদ, পর্যটন, আইসিটি, জলবায়ু এবং রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব দিয়ে বাংলাদেশ ৮ এপ্রিল দশম ডি-৮ শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা এই বিষয়গুলোই আলোচনার মাধ্যমে ফোকাস করার চেষ্টা করব।

তিনি বলেন, এবারের শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করার পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ডি-৮ দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানরা সম্মেলনে বক্তব্য দেবেন।

বাংলাদেশ ছাড়া জোটের অন্য দেশগুলো হল মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।

পররাষ্ট্রমন্ত্রী জানান, শীর্ষ সম্মেলনে বর্তমান সভাপতি তুরস্কের কাছ থেকে সভাপতির দায়িত্ব নেবে বাংলাদেশ, এর মেয়াদ থাকবে পরবর্তী দুই বছর।

মোমেন বলেন, দশম ডি-৮ শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক সভা হিসেবে ৭ এপ্রিল ১৯-তম ডি-৮ কাউন্সিল অব মিনিস্টার্স এবং তার আগে ৫-৬ এপ্রিল ডি-৮ কমিশনের ৪৩তম সেশন হবে ভার্চুয়াল মাধ্যমে।

কাউন্সিল অব মিনিস্টার্সে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

তিনি জানান, দশম ডি-৮ শীর্ষ সম্মেলনের অংশ হিসাবে ৫ এপ্রিল ডি-৮ বিজনেস ফোরাম এবং প্রথম ডি-৮ ইয়ুথ সামিট হবে।

আসন্ন শীর্ষ সম্মেলনে বাণিজ্য, কৃষি ও খাদ্য নিরাপত্তা, শিল্প সহযোগিতা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পরিবহন, জ্বালানি ও খনিজ সম্পদ এবং পর্যটন- এই ছয়টি ক্ষেত্রে আন্তঃ ডি-৮ সহযোগিতা বৃদ্ধিসহ আন্তর্জাতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে সম্মিলিত নীতিগত অবস্থান গ্রহণ করা হবে বলে জানান মোমেন।

তিনি বলেন, দশম ডি-৮ শীর্ষ সম্মেলন উপলক্ষে d8dhaka.com নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে, যেখানে আগামী দুই বছর, অর্থাৎ বাংলাদেশের চেয়ার থাকাকালীন সময়ে বিভিন্ন তথ্য প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে গৃহীত ‘রূপকল্প-২০২১’ এর মাধ্যমে একটি মধ্যম আয়ের দেশ এবং ‘রূপকল্প-২০৪১’ এর মাধ্যমে একটি উন্নত দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।

‘ডি-৮ শীর্ষ সম্মেলন আয়োজন এবং আগামী দুই বছর সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের এ সব অভাবনীয় সাফল্যগাঁথা বিশ্বের দরবারে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।’


এ ক্যটাগরির আরো খবর..