× Banner
সর্বশেষ
আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী

ঢাকা-০৬ আসন থেকে নির্বাচন করবেন ববি হাজ্জাজ

admin
হালনাগাদ: রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৬ আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক জোট গণ ঐক্যের সভাপতি ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আজ ২৫ নভেম্বর, ২০১৮ ইং রোজঃ রবিবার, দুপুর ২.০০ ঘটিকার সময় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঐক্য মহাসচিব এবং শরিকদল বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের এবং ঐক্যের প্রধান নির্বাচন সমন্বয়কারী ও এনডিএম যুগ্ম মহাসচিব মোমিনুল আমিনসহ তিনি এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এসময় তাঁকে শুভেচ্ছা জানাতে বিপুল সংখ্যক স্থানীয় ভোটার উপস্থিত হন।

তারুণ্যের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ, ইসলামিক আদর্শ ভিত্তিক মর্যাদাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা এবং প্রতিটি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে গত শুক্রবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আত্মপ্রকাশ ঘটে নতুন নির্বাচনী জোট গণ ঐক্যের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হারিকেন প্রতীকে প্রায় ১০০ আসনে প্রার্থী দিচ্ছে গণ ঐক্য।

পুরানো ঢাকার ঐতিহ্য আর প্রাণের স্পন্দনকে মডেল আকারে দেশবাসীর কাছে তুলে ধরার প্রয়াসে এবং নান্দনিক অধুনা সূত্রাপুর -কোতয়ালী গড়ার প্রতিশ্রুতি নিয়ে এবার ঢাকা-০৬ আসন থেকে হারিকেন প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।


এ ক্যটাগরির আরো খবর..