× Banner
সর্বশেষ
শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১

নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি(উত্তম কুমার পাল হিমেল)

ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে

ACP
হালনাগাদ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে

 ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলাে আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে ১১ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আউশকান্দি সিএনজি স্ট্যান্ডের পেছনে ডাকাতির  প্রস্তুতিকালে ১টি পাইপগান, ৩টি রামদা ও ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্রসহ ৫ আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে বিশেষ অভিযান চালিয়ে  গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। এ সময় আরো কয়েক ডাকাত পালিয়ে যায়। এ ঘটনায় নবীগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের সহযোগীদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে  অভিযান চালাচ্ছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে নবীগঞ্জ  উপজেলার করগাও ইউনিয়নের ছোট সাকোয়া গ্রামের মৃত আব্দুল গনির পুত্র জাহাঙ্গীর মিয়া (২৫), কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চরগাও গ্রামের আব্দুল গনির পুত্র সহিবুর রহমান (২৮), সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার করিমপুর গ্রামের মখলিছ খানের পুত্র ময়না মিয়া ওরপে রুজেল খান (২৪), উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বাজার ছড়ার হাজী তাহির উল্লাহর পুত্র জাহাঙ্গীর আলম জাহান (২২), বাউশা ইউনিয়নে হরিধরপুর গ্রামের ফটিক মিয়ার পুত্র রুবেল মিয়া (২৯)।
জানাগেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতারকৃত ডাকাতদল – ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্ত্বরের সিএনজি স্ট্যান্ডের পেছনে ডাকাতি করার প্রস্তুতি নেয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ, ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ডাকাত দলকে ঘেরাও করে ফেলেন,  এ সময় অস্ত্রসহ হাতেনাতে আন্তঃজেলা ডাকাতদলের  ৫ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ ।
পুলিশের অভিযানকালে আরো কয়েক ডাকাত পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্বে নবীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদকদ্রব্যের মামলা রয়েছে। ডাকাতদের কাছ থেকে ১টি পিকআপ গাড়ি  ১টি পাইপগান, ৩টি রামদা ও ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র উদ্বার করা হয়। এ ঘটনায় নবীগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৯ ডাকাতের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ জানান, আমরা গোপন সংবাদ পেয়ে ডাকাতদের পিছু নেই। পরবর্তীতে আউশকান্দি সিএনজি স্ট্যান্ডের পেছনে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় আমরা ডাকাতদের হাতেনাতে ১টি পাইপগান, ৩টি রামদা,আরো দেশীয় অস্ত্রসহ তাদের আটক করতে সক্ষম হই।
এঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে৷


এ ক্যটাগরির আরো খবর..