× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

ঢাকা থেকে সুনামগঞ্জে ত্রাণ পাঠাচ্ছেন পরিকল্পনামন্ত্রী

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
সুনামগঞ্জে ত্রাণ পাঠাচ্ছেন পরিকল্পনামন্ত্রী

ঢাকা থেকে সুনামগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় বন্যাদুর্গতদের জন্য ত্রাণ পাঠাচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বন্যা শুরুর পর থেকে বেশ কয়েকবার নিজ নির্বাচনী এলাকার মানুষদের জন্য কয়েক দফায় ত্রাণ পাঠিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার (৩০ জুন) শেরে বাংলা নগরে নিজ দপ্তর থেকে ত্রাণের প্যাকেটিং করে রাতে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করবেন। মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকায় ত্রাণ যাওয়ার বিষয়টি জানিয়েছে একান্ত সচিব মো. হারুণ অর রশিদ।

মো. হারুণ অর রশিদ জানান, বন্যা শুরুর আগে পরিকল্পনামন্ত্রী কোভিডে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে দ্বিতীয় দফায় করোনা থেকে সেরে উঠেছেন এম এ মান্নান। তিনি ঢাকায় বসেই সার্বক্ষণিকভাবে এলাকার খবর রাখছেন এবং জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখে ত্রাণ কার্যক্রম তদারকি করছেন।

তিনি জানান, পরিকল্পনামন্ত্রী তার নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও শান্তিগঞ্জে বন্যাদুর্গতদের এ বিপদের মুহূর্তে পাশে থাকতে না পেরে মনোবেদনায় ভুগছেন। তবে তিনি দুর্যোগের শুরু থেকেই নিজ উদ্যোগে ও বিভিন্ন মাধ্যমে চাল, ডাল, চিড়া, তেল, লবণ, দিয়াশলাইসহ বিভিন্ন দ্রব্যাদি ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছেন।

পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব মাসুম বিল্লাহ বলেন, পরিকল্পনামন্ত্রী তার এলাকায় বন্যাদুর্গতদের মাঝে যাওয়ার জন্য বার বার চেষ্টা করছেন। কিন্তু নানান প্রতিকূলতায় তা সম্ভব হচ্ছে না। তবে এলাকায় যেতে না পারায় পরিকল্পনামন্ত্রী ঢাকায় বসেই ত্রাণ কার্যক্রম তদারকি করছেন।

উল্লেখ্য, এম এ মান্নান সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য। এম এ মান্নান ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের নির্বাচনে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য হন এবং তৃতীয়বার ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে পুনরায় নির্বাচিত হন। ২০১৮ সালে সংসদ সদস্য হওয়ার পর তিনি সরকারের পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পাওয়ার আগে তিনি সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।


এ ক্যটাগরির আরো খবর..