× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

ডেস্ক

ঢাকসু নির্বাচনে জগন্নাথ হলে সবচেয়ে বেশী ভোট ছাত্রদলকে আর কম ভোট শিবিরকে

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকসু নির্বাচনে জগন্নাথ হলে সবচেয়ে বেশী ভোট ছাত্রদলকে আর কম ভোট শিবিরকে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জগন্নাথ হলে সহসভাপতি (ভিপি)  জিএস ও এজিএস পদে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ছাত্রদলের প্রার্থীরা। সবচেয়ে কম ভোট পেয়েছেন ইসলামী ছাত্রশিবিরের ভিপি ও জিএস প্রার্থীরা।  জগন্নাথ হলের ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী পল্লব চন্দ্র বর্মণ। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফলে তিনি এই পদে জয়ী হন।

জগন্নাথ হলে অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে রোবটিক্সের শিক্ষার্থী সুদীপ্ত প্রমাণিক এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সমাজবিজ্ঞানের দ্বীপজয় সরকার দীপ্ত নির্বাচিত হয়েছেন। দুজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

সম্পাদক পদগুলোতে সাহিত্য সম্পাদক হয়েছেন কথক বিশ্বাস জয়, সাংস্কৃতিক সম্পাদক রাতুল দে দীপ্ত, পাঠকক্ষ সম্পাদক চিন্ময় কুমার রায় শুভ এবং সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাম প্রসাদ সাহা। এছাড়া অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে অভিজিৎ দত্ত এবং বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে সঞ্জয় রাজবংশী নির্বাচিত হয়েছেন।

চারটি সদস্য পদে নির্বাচিতরা হলেন লিখন রায়, ধ্রুব রায়, নিলয় কুমার গুপ্ত এবং নয়ন কুমার দাশ।


এ ক্যটাগরির আরো খবর..