× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

ঢাকায় ড্রেনে করোনার জীবাণু পাওয়া গেলেও ওয়াশায় নেই

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩০ মে, ২০২২
ড্রেনে করোনার জীবাণু

ঢাকায় পয়োনিষ্কাশনের ড্রেনের ৫৬ শতাংশ পানিতে এবং ৫৩ শতাংশ কর্দমাক্ত স্থানে ভাইরাসের জীবাণু পাওয়া গেলেও  ওয়াশার পরিশোধিত পানিতে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

আজ সোমবার (৩০ মে) রাজধানীর ওয়াসা ভবনে প্রকাশ করা এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর, বি) ও ঢাকা ওয়াসা।

করোনার সঙ্গে অন্য কোনো ভাইরাস যেন ওয়াসার পানিতে না থাকে, সেই ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ওয়াসার পরিশোধন করা পানি শতভাগ নিরাপদ। কিন্তু পাইপলাইনগুলোতে সমস্যা হয়ে থাকে। ঢাকার পুরোনো পাইপ লাইনগুলো পরিবর্তন করা হয়েছে।

আইসিডিডিআর, বি’র ইমেরিটাস সায়েন্টিস্ট ড. সিরাজুল ইসলামের নেতৃত্বে ২০২০ সালের আগস্ট মাস থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ছয় মাসব্যাপী ‘ঢাকা শহর এবং এর আশপাশে সার্স কোভ-২ এর উপস্থিতির জন্য পয়োনিষ্কাশন এবং অন্যান্য দূষিত পৃষ্ঠের পানি এবং শোধিত পানির উৎস’ শীর্ষক গবেষণাটি করা হয়।

গবেষণায় নমুনা হিসেবে ঢাকা ওয়াসার পাগলা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, নারিন্দা, বাসাবো পয়োপাম্পিং স্টেশন, ঢাকা শহরের ভূ-পৃষ্ঠের পানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি পুকুর, মিরপুর মাজার পুকুর এবং বুড়িগঙ্গা ও তুরাগ নদীর পানি ব্যবহার করা হয়েছে।

ওয়াসার পরিশোধিত পানি এবং ঢাকার পুকুর-নদীর পানিতেও করোনার জীবাণু পাওয়া যায়নি বলে গবেষণার ফলাফলে উঠে এসেছে।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বলেন, গতানুগতিকভাবে নয়, প্রকৃত অবস্থা তুলে আনতেই গবেষণাটি চালানো হয়েছে। ঢাকা ওয়াসার পানিতে করোনার জীবাণু নেই বলে আমরা নিশ্চিত হয়েছি।


এ ক্যটাগরির আরো খবর..