× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

ড্রেজারের সাথে ধাক্কা লেগে ফেরির তলদেশে ফাটল

admin
হালনাগাদ: বুধবার, ৫ অক্টোবর, ২০১৬

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুরঃ কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের লৌহজং চ্যানেলের কাছে ড্রেজারের সাথে ধাক্কা লেগে যমুনা নামের একটি ডাম্প ফেরির তলদেশ ফেটে যায়। মঙ্গলবার রাত ৮টার দিকে কাওড়াকান্দি থেকে শিমুলিয়া যাওয়ার  পথে এই দূর্ঘটনা ঘটে। এ সময় ফেরিতে ১০টি পন্যবাহী ট্রাক ও ৪টি প্রাইভেটকার ছিল।

তলদেশ ফেটে ফেরিতে পানি উঠতে থাকলে মাঝ পদ্মায় নোঙর করে পানি নিষ্কাশন করতে থাকে ফেরির কর্মচারীরা। দ্রুত পানি উঠতে থাকায় ফেরিটি ডুবে যাওয়ার আশংকা ছিল।

৬টি পাম্প দ্বারা প্রায় ৫ ঘন্টা ধরে পানি নিষ্কাশন ও তলদেশে কিছুটা মেরামত করে রাত ১২টার দিকে শিমুলিয়ার উদ্দেশ্যে মাঝ পদ্মা থেকে রওনা দেয় ফেরিটি। তবে পুরো পথেই পানি নিষ্কাশন করতে হয়েছে। অবশেষে রাত দেড় টার দিকে শিমুলিয়া ঘাটে গিয়ে পৌছায়।

বিআইডব্লিউটিএ কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা যায়, মাদারীপুর কাওড়াকান্দি ফেরিঘাট থেকে মঙ্গলবার রাত ৮টার দিকে ১০ট্রাক ও ৪টি প্রাইভেটকার নিয়ে আইটি যমুনা নামের একটি ডাম্প ফেরি শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়।

মাঝ পদ্মায় লৌহজং হাজরা চ্যানেল মুখে গেলে একটি ড্রেজারের সঙ্গে সংর্ঘষ হয়। এসময় আইটি যমুনা (ডাম্ব ফেরি) নামের ফেরিটি তলদেশ ফেটে যায়।

মেরিন প্রকৌশলী  শাজাহান মিয়া বলেন, ‘রাত ৮টার দিকে লৌহজং চ্যানেলের কাছে ফেরিটি ড্রেজারের সাথে ধাক্কা লেগে তলদেশ ফেটে যায়। এসময় দ্রুত পানি উঠতে থাকলে আমরা ফেরিটি নোঙর করে রাখি। পরে দীর্ঘক্ষণ পানি নিষ্কাশন করে তলদেশে কিছুটা মেরামত করে শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে যাই। তবে তখনও পানি উঠতে থাকায় ঘাটে পৌছানো পর্যন্ত ৬ টি পাম্প দ্বারা পানি নিষ্কাশন করা হয়। একটি বড় ধরনের দূর্ঘটনা থেকে আল্লাহর রহমতে রক্ষা পাওয়া গেছে।’


এ ক্যটাগরির আরো খবর..