× Banner
সর্বশেষ
সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী আগৈলঝাড়ায় ছদ্মবেশী নারী দিয়ে জমি বিক্রির অভিযোগ, জাল দলিল বাতিলের দাবি

এনডিএম রিপোর্ট

ডোনাল্ড লু’র আগমনে সরকার ভীত -ববি হাজ্জাজ

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
সরকার ভীত

দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র আগমন সরকারের উচ্চমহলে আতংক ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

মঙ্গলবার (১৪ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এনডিএম কর্তৃক আয়োজিত “ঘুরে দাঁড়াও বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় সভাপতির বক্তব্যে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “আজ ঢাকা সফরে আসছেন মার্কিন সরকারের আলোচিত প্রতিনিধি ডোনাল্ড লু৷ তাঁর আগমনকে সরকার সন্দেহের চোখে দেখছে বলেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিসহ আমাদের সব বিরোধী দলগুলোকে উদ্দেশ্য করে তীর্যক মন্তব্য করেছেন। মূলত ডোনাল্ড লু’র আগমনে সরকার ভীত। মধ্যবর্তী একটি নির্বাচন অনুষ্ঠিত করতে মার্কিন সরকার চাপ দেয় কি-না এই অজানা আতংকে ভুগছে সরকারের শীর্ষ মহল।”

এনডিএম চেয়ারম্যান বলেন, “লু এমন সময় বাংলাদেশ সফর করছেন যখন একতরফা ভোটারবিহীন জাতীয় নির্বাচনের পর একই কায়দায় উপজেলা নির্বাচনের প্রথম ধাপ সদ্য অনুষ্ঠিত হয়েছে৷ আমরা দেখেছি এই ফ্যাসিস্ট সরকারের পাতানো সব নির্বাচন থেকে জনগণ কিভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে। জনগণ এই সরকারকে লালকার্ড দেখিয়েছে।”

তিনি বলেন, “বাংলাদেশ আজ আওয়ামী মাফিয়া গোষ্ঠীর কাছে জিম্মি। প্রশাসনকে নির্লজ্জভাবে দলীয়করণ করা হয়েছে। প্রতিটা থানা আজ যেন আওয়ামী লীগের বিকল্প কার্যালয়। সচিবালয়ে বসে হিসাব করা হয় এই সরকারকে ক্ষমতায় রাখতে পারলে বেগমপাড়ায় কিভাবে আরও বেশি সম্পদ গড়া যায়। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পদের পাহাড় বলে দিচ্ছে প্রশাসনকে কিভাবে হাত করেছে এই লুটেরা সরকার।”

ববি হাজ্জাজ বলেন, “ইসলামিক শক্তিগুলোকে সরকার পরিকল্পিতভাবে বিভক্ত এবং নিষ্ক্রিয় করে রাখার কৌশল নিয়েছে। তবে সরকারের সব কূটকৌশলকে ব্যর্থ করে জাতীয়তাবাদী এবং মূলধারার ইসলামি শক্তিগুলোকে একত্রিত করে অচিরেই আবার আমরা রাজপথে নামব ইনশাআল্লাহ।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী মহাসচিব মাওলানা আব্দুল হালিম, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলি আকন, খেলাফত মজলিশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, নেজামে ইসলাম পার্টি ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান সহ জাতীয় নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..