× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ শতাংশ কমেছে

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

ঢাকা, ২৯ ভাদ্র (১৩ সেপ্টেম্বর) :  স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন ৬৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সেপ্টেম্বর মাসের শুরু থেকেই হাসপাতালগুলোতে নতুন ডেঙ্গুরোগী ভর্তির সংখ্যা লক্ষ্যণীয়ভাবে কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ডেঙ্গুর রোগীর সংখ্যা ১০ শতাংশ কমেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু রোগের চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৭৬ হাজার ৯৩৭ জন। ছাড়পত্র প্রাপ্ত রোগীর সংখ্যা ৯৬ শতাংশ। বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগে আক্রান্ত ভর্তিকৃত রোগী আছেন ২ হাজার ৯০০ জন। এ যাবত ৬০ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..