× Banner
সর্বশেষ
নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর – তথ্যমন্ত্রী কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ পাইকগাছায় গোয়াল ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় আঁশফলের বাম্পার ফলন; বাজারে ব্যাপক চাহিদা ক্রিকেটার হৃদয়কে বিসিবির চিকিৎসা সহায়তা

ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মকভাবে কাজ করছে সরকার -স্থানীয় সরকার মন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯

বাংলাদেশ সরকার সর্বাত্মকভাবে ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে। আজ ছুটির দিনেও আমরা সকলে কাজ করছি। বললেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

আজ রাজধানীর মোহাম্মদপুর টাউন হল সংলগ্ন এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এডিস মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সারা বছর কাজ করতে হবে। সরকারের পাশাপাশি নাগরিকরা যদি তাদের বাসা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেন তাহলে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে।

এর আগে মন্ত্রী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে বিভিন্ন গলি, দোকানপাট, বসতবাড়ির আঙিনা ও ছাদ পরিদর্শন, মানুষের মাঝে লিফলেট বিতরণ এবং সিটি কর্পোরেশনের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে মন্ত্রী ও মেয়রের উপস্থিতিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমদানিকৃত নতুন কীটনাশক ম্যালাথিয়ন ও অন্যান্য যন্ত্রপাতির ব্যবহার আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মাহবুব হোসেন, যুগ্মসচিব সোহরাব হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..