× Banner
সর্বশেষ
একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

পিআইডি

ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা

সারাদেশে এডিস মশা সংক্রমণের ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিককালে ডেঙ্গু রোগীর আক্রান্তের হার আশংকাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সরকারি/বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যাও বেড়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিম্নলিখিত বার্তা জনস্বার্থে বিনামূল্যে দেশের সকল সরকারি ও বেসরকারি ইলেকট্রনিক মিডিয়াতে নিয়মিতভাবে প্রচারের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ ৬ নভেম্বর ২০২৫ ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তাসমূহ: জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু সনাক্তকরণ পরীক্ষাসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ; বাসার ভিতরে ও চারপাশে, নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠানসহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং পরিষ্কার রাখা; দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করা এবং ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া।

আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..