× Banner
সর্বশেষ
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আসতে পারে বড় ধরনের শৈত্যপ্রবাহ

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
বড় ধরনের শৈত্যপ্রবাহ

ধীরে ধীরে সারাদেশেই জেঁকে বসছে শীত। তবে রাজধানীতে এখনো সেই আঁচ অতটা পাওয়া যায়নি। অবশ্য অন্যসময়ের তুলনায় তাপমাত্রা অনেকটাই কমে গেছে। আর গ্রামাঞ্চলে ইতোমধ্যে রাতের বেলা প্রচণ্ড শীত পড়া শুরু হয়েছে।

তবে আবহাওয়া অধিদপ্তরের ধারণা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আসতে পারে বড় ধরনের শৈত্যপ্রবাহ। তারা জানিয়েছে, ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে ১ থেকে ২টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশে।

এদিকে, রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এদিন সেখানে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ১৮ দশমিক ৭, ময়মনসিংহে ১৪ দশমিক ৯, রাজশাহীতে ১৪ দশমিক ৭, সিলেটে ১৬ দশমিক ৭, খুলনায় ১৬ দশমিক ২ এবং বরিশালে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্ভাবাস থেকে জানা যায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে এবং এটি আরো ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে। এর প্রভাবে সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা কুয়াশা থাকবে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, উত্তরের বাতাস তীব্র না হওয়াতে রাতের বেলা শীত অনুভূত হলেও এখনো দিনের বেলা সূর্যের তাপের কারণে কম অনুভূত হচ্ছে। তবে ডিসেম্বর মাসে শীতের তীব্রতা বাড়বে এবং এক বা একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ডিসেম্বরের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে ধীরে ধীরে তাপমাত্রা কমবে।


এ ক্যটাগরির আরো খবর..