× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

পিআইডি

ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল -সিইসি

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

আগামী রমজানের আগে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে নির্বাচন। সেটা করতে হলে দুমাস আগে তফসিল দিতে হবে। সে হিসেবে এ বছর ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। সে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে বরিশালের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, দায়িত্ব গ্রহণের সময় নেওয়া শপথ অনুযায়ী আমরা দেশের মানুষকে অনুকরণীয় একটি নির্বাচন উপহার দিতে চাই। স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাও প্রতিশ্রুতি দিয়েছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবকিছু করবেন।

নাসির উদ্দিন বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যতধরনের সমস্যাই আসুক, হাসিমুখে এটাকে মোকাবেলা করবো। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব। এ ক্ষেত্রে কোনো দল কিংবা গোষ্ঠীর কোনো চাপ অথবা বাধার সামনে মাথা নত করবে না নির্বাচন কমিশন।

তিনি বলেন, আগামী নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। নির্বাচনের সময় সত্য-মিথ্যা যাচাই না করে কেউ যদি গুজব ছড়ায়, তা থেকে বড় ধরনের ঘটনার সৃষ্টি হতে পারে। নির্বাচন কমিশন আইন করেছে। আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। অপতথ্য রোধে কমিশন কার্যালয়ে একটি সেল খোলা হয়েছে।’

এনসিপির শাপলা প্রতীকের দাবির প্রশ্নে সিইসি বলেন, নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। এখানে আইনের বাইরে তাদের কাজ করা সম্ভব না। আর পিআর নিয়ে রাজনীতিবিদরা সংশোধন করলে তারা ঠিক করবেন।


এ ক্যটাগরির আরো খবর..