× Banner
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে

ডেস্ক

ডিসেম্বরেই আসছে বাড়ি ভাড়া নীতিমালা ও গাইডলাইন -ডিএনসিসি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
নীতিমালা ও গাইডলাইন

বাসা ভাড়া বৃদ্ধি, সুযোগসুবিধাসহ নানান দিক নিয়ে প্রায়ই বাড়িওয়ালার সঙ্গে মতমালিন্য হয় ভাড়াটিয়াদের। এ সমস্যা নিরসনে ‘বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১’ প্রণয়ন করা হলেও তার কার্যত প্রয়োগ চোখে পরে না। ডিসেম্বরের মাঝামাঝিতে নীতিমালা ও গাইডলাইন আকারে প্রকাশের আশ্বাস দেন ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক মোহাম্মদ এজাজ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশন বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের ন্যায্যতা ও অধিকার নিশ্চিত করতে আলোচনা সভার আয়োজন করে। আলোচনায় বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের বেশ কিছু প্রস্তাবনা উঠে আসে।

বাড়ির ভাড়া নির্ধারণের ক্ষেত্রে সার্বিক সুবিধার করা, একটি বাড়ির ১০ থেকে ২০ শতাংশ মেস ভাড়ার জন্য বরাদ্দ রাখা, ট্যাক্সের টাকা ও মুদ্রাস্ফীতির ওপর নির্ভর করে বাড়ি ভাড়া বৃদ্ধিসহ নানা প্রস্তাবনার কথা বলেন আলোচকরা।

এ সময় ডিএনসিসি প্রসাশক এজাজ বলেন, ওয়ার্ড ভিত্তিক ভাড়াটিয়া সমিতি করতে হবে। ভাড়া বাড়ানোর নীতিমালা করতে হবে, কোন এলাকার সর্বোচ্চ ভাড়া কি হতে পারে তা নিয়ে গাইডলাইন দেয়ার কথাও জানান তিনি।

এ আলোচনায় প্রস্তাবিত প্রস্তাবনাগুলো ডিসেম্বরের মাঝামাঝিতে নীতিমালা ও গাইডলাইন আকারে প্রকাশের আশ্বাস দেন প্রশাসক।

উল্লেখ্য, জনসংখ্যার দিক থেকে ঢাকা শহর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নগরী। এই শহরে ৩৬ দশমিক ৬ মিলিয়ন (৩ কোটি ৬৬ লাখ) মানুষ বসবাস করছে। দেশের বিভিন্ন জেলা থেকে জীবিকার তাগিদে অনেকেই আসেন রাজধানী ঢাকায়। শহরের প্রায় ৭৫ শতাংশ মানুষ ভাড়া বাসায় নির্ভরশীল।


এ ক্যটাগরির আরো খবর..