× Banner
সর্বশেষ
মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন

নিউজ ডেক্স

ডিবি’র অভিযানে গাংনীতে ৭৫ বোতল ফেন্সিডিলসহ আটক-১

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০২২
ডিবি’র অভিযানে গাংনীতে ৭৫ বোতল ফেন্সিডিলসহ আটক-১

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিলসহ জহুরুল ইসলাম (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে গাংনী উপজেলার সহড়াতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক জহুরুল সহড়াতলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। ডিবি সূত্রে জানা গেছে, সহড়াতলা গ্রামে ফেন্সিডিল পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই সুলতান মাহমুদ ও এসআই অজয় কুমার কুন্ডর নেতৃত্বে এএসআই হেলাল উদ্দিন, এএসআই মাহাতাব উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সহড়াতলা গ্রামে অভিযান পরিচালনা করে জহুরুলকে আটক করে। এসময় তার কাছ থেকে ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

জহুরুলের বিরুদ্ধে গাংনী থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..