× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ প্রণয়ন বন্ধ করুন সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা

admin
হালনাগাদ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ আইন প্রণয়ন প্রক্রিয়া বাতিলের দাবিতে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা আজ ৪ ফেব্রুয়ারি ২০১৮ বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে।

মোশরেফা মিশুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমরেড শাহ আলম, সাইফুল হক, আবদুস সাত্তার, রাজেকুজ্জামান রতন, আকম জহিরুল ইসলাম, বাচ্চু ভুইয়া, হামিদুল হক।

নেতৃবৃন্দ বলেন, আইসিটি অ্যাক্টের ৫৭ ধারার মাধ্যমে নিপীড়নের প্রতিবাদে সকল মহলের সমালোচনার মুখে সরকার এই ধারা বাতিল করার ঘোষণা দেয়। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর নামে ২৯ জানুয়ারি মন্ত্রী পরিষদ যে খসড়া পাশ করানো হয়েছে তাতে ১৭, ২৮, ২৯, ৩১, ৩২ ধারা অন্তর্ভুক্ত হয়েছে। এই ডিজিটাল নিরাপত্তা আইনের ১৯টি ধারার মধ্যে ১৫টিই জামিন অযোগ্য, এর ফলে রাষ্ট্রীয় নিপীড়নের মাত্রা আরও বাড়বে।

নেতৃবৃন্দ বলেন, এই আইন তথ্য অধিকার আইন, বাংলাদেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী। বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস দমন আইন, আইসিটি অ্যাক্ট এর আওতায় বিরোধী মত যেভাবে দমন করা হয়েছে বর্তমান ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ তার চেয়েও দমনমূলক হবে। এই আইন দুর্নীতিবাজ, মৌলবাদ ও স্বৈরতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করবে।

অবিলম্বে এই আইন প্রণয়ন বন্ধ করার জন্য নেতৃবৃন্দ জোর দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..