× Banner
সর্বশেষ
রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী

পিআইডি

দেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩
ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠান একসাথে সরকারি করেছেন; এক লাখের ওপরে শিক্ষক সরকারি তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন। এ পদক্ষেপ অন‍্য কেউ নেয়নি। সরকার ১১টি প্রকল্পের মাধ‍্যমে প্রাথমিক স্তরে ল‍্যাপটপ বিতরণ করছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে। সে লক্ষ‍্য বাস্তবায়নে শিক্ষার্থীদের তথ‍্য প্রযুক্তির দিকে মনযোগী হতে প্রধানমন্ত্রী ল‍্যাপটপ বিতরণসহ অন‍্যান‍্য সামগ্রী প্রদান করছেন। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী অডিটরিয়ামে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে সরকারিভাবে প্রাপ্ত ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছেন বলেই ছাত্রছাত্রীরা সমগ্র পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারছে। এই পথটি তৈরি করে দিয়েছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার। অতীতের কোনো সরকার এ কাজ করেনি।

শিক্ষকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের জন‍্য শীঘ্রই স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা করবেন। আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সন্তানদের ভিত্তি তৈরিতে শিক্ষকদের আরো মনযোগ দেয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ‍্য যোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। এসময় শিক্ষকদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..