× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ডিএসসিসি মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে বিএনপি নেতা মীর নেওয়াজ আলীর উদ্যোগ

SDutta
হালনাগাদ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বুধবার (৩০জুলাই) লালবাগ রহমতুল্লাহ স্কুল ও এলাকায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি পরিচালনা করা হয়। উক্ত অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ যুব বিষয় সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থানা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় সোসাইটির জনগন এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।

আজ সকাল ০৯ঃ ০০ ঘটিকায় শুরু হওয়া এ পরিচ্ছন্নতা অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতা কর্মী, স্বাস্থ্য বিভাগের মশক কর্মীদের দ্বারা বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশার ঔষধ প্রয়োগ করা হয়। এবং এলাকাবাসীকে সচেতনতার জন্য পরামর্শ দেন পুরান ঢাকার কৃতি সন্তান ঢাকা ৭ আসনের আগামীর জননেতা জনাব নেওয়াজ আলী।

পরিচ্ছন্নতা প্রোগ্রাম চলাকালীন ঢাকা দক্ষিণ সিটি অঞ্চল ৩ কর্মকর্তা জনাব মোহাম্মদ শফিউর রহমান বলেন, বর্ষার মৌসুমকে মাথায় রেখে ডেঙ্গু প্রতিরোধে আমরা দুটি স্তরে কার্যক্রম শুরু করেছি, প্রথমটি হলো নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম। দ্বিতীয়টি হল বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম এবং জনগনকে সম্পৃক্তকরণ জনসচেতনতামূলক র‍্যালি যা পর্যায়ক্রমে ডিএসসিসির অঞ্চল ৩এর কর্মকর্তা করা বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

মীর নেওয়াজ আলী আরো বলেন, নগরবাসীকে সচেতন হতে হবে এবং বাসার ভেতরে, ফুলের টব, চৌবাচ্চা ও বারান্দায় জমে থাকা পানি তিনদিনের ভেতরে নিজ উদ্যোগে ফেলে দিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন এবং নগরবাসীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ ছাড়াও অভিযান কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে জনসচেতনতামূলক একটি র‍্যালি হয়।


এ ক্যটাগরির আরো খবর..