× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

ডিএসইতে পিই রেশিও কমেছে ১.৮৯%

admin
হালনাগাদ: শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮

অর্থনীতি ডেস্কঃ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও কমেছে দশমিক ৩৩ পয়েন্ট বা ১ দশমিক ৮৯ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৭ দশমিক ১৬ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৬ দশমিক ৪৯ পয়েন্ট।

বিশ্লেষকদের মতে, পিই রেশিও যতদিন ১৫ এর ঘরে থাকে ততদিন বিনিয়োগ নিরাপদ থাকে।
সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯.৯ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৪.৪ পয়েন্টে, সিরামিক খাতের ২৪.৪ পয়েন্টে, প্রকৌশল খাতের ২৫.২ পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ৩০ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১২ দশমিক ৮ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৮ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ২৩.২ পয়েন্টে।

এছাড়া পাট খাতের পিই রেশিও মাইনাস ৩০.২ পয়েন্টে, বিবিধ খাতের ২৯ দশমিক ৫ পয়েন্টে, এনবিএফআই খাতে ১৯ দশমিক ৮ পয়েন্ট, কাগজ খাতের মাইনাস ১৩ দশমিক ৭ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ২০ দশমিক ৫ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ২৫ দশমিক ৭ পয়েন্টে, চামড়া খাতের ১৮ দশমিক ৭ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৬ দশমিক ৮ পয়েন্টে, বস্ত্র খাতের ২২ দশমিক ৪ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতে মাইনাস ২৪ দশমিক ৩ পয়েন্টে অবস্থান করছে।


এ ক্যটাগরির আরো খবর..