× Banner
সর্বশেষ
ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

ডাসারে মটর সাইকেল- ট্রাক পিকআপ সংঘর্ষ প্রাণ গেল কিশোরের,আহত ২

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ জুন, ২০২৫
মটর সাইকেল- ট্রাক পিকআপ

মাদারীপুরের ডাসারে মটর সাইকেল-ট্রাক পিকআপের  মুখোমুখি সংঘর্ষে  আলভী মাতুব্বর রাব্বি(১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন।এ ঘটনায় মটর সাইকেল আরোহী শাওন ও অলিদ নামে দুই কিশোর  আহত হয়েছেন।
আজ রোববার সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধূয়াসার এলাকায় দূর্ঘটনা ঘটে।
নিহত  আলভী মাতুব্বর রাব্বি উপজেলার কাজী বাঁকাই ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামের হালান মাতুব্বরের ছেলে।আহত দুই কিশোর শাওন ও অলিদ একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানাগেছে, সকালে মটর সাইকেল চালিয়ে তিন কিশোর নিজ বাড়ী থেকে রাজমিস্ত্রীর কাজের উদ্দেশ্যে  মাদারীপুর রওনা দেয়।পরে মটর সাইকেল চালিয়ে পাথুরিয়াপাড় দিয়ে ধূয়াসার এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি পিকাপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে ছিটকে পড়ে আহত হন, তিন কিশোর।গুরুতর আহত অবস্থায় কিশোর আলভী মাতুব্বর রাব্বিকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বিকেলে ওই কিশোরের  মৃত্যু হয়েছে। এদিকে মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম।
এব্যাপারে কাজী বাকাই ইউনিয়নের ইউপি সদস্য মো. ইউসুফ বলেন,রাজমিস্ত্রীর কাজের উদ্দেশ্যে বাড়ী থেকে মটর সাইকেল নিয়ে বের হয়ে ধূয়াসার গেলে পিক-আপের ধাক্কায় ছিটকে পরে আলভী মাতুব্বর রাব্বি গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আলভী মাতুব্বর রাব্বির।অপর দুই কিশোরকে চিকিৎসা দিলে তাঁরা সুস্থ আছেন।
ডাসার থানার এস আই আবুল কালাম আজাদ বলেন,ঘটনাটি শুনেছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..