× Banner
সর্বশেষ
ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

ডাসারে পল্লী বিদ্যুতের মিটার দিতে নয়ছয়,ভোগান্তিতে গ্রাহক!

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
ডাসারে পল্লী বিদ্যুতের মিটার দিতে নয়ছয়

মাদারীপুরের ডাসারে বৈদ্যুতিক খুঁটি ও লাইনে বিদুৎ সরবরাহ থাকা সত্ত্বেও বারবার মিটারের আবেদন করেও বিদুৎ সংযোগ পাচ্ছেন না সৈয়দ আতাউর রহমান খোকন নামে এক গ্রাহক।অভিযোগ উঠেছে প্রতিবেশীর অভিযোগের দোহাই দিয়ে মিটার সংযোগ দিতে অনীহা প্রকাশ করছেন, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডাসার সাব-জোনাল অফিস।ভুক্তোভোগী সংশ্লিষ্ট অফিসে একাধিকবার লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার মিলছে না।
আজ শনিবার (২০ ডিসেম্বর)  সরজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানাগেছে, ডাসার উপজেলা ও হাসপাতালসহ দোনারকান্দি গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য এলইজিডির রাস্তার পাশ দিয়ে  বিদ্যুতের খুঁটি বাসানো হয়েছে।এসব খুঁটি থেকেই মিটার সংযোগ পেয়ে থাকেন গ্রাহকরা।তারই ধারাবাহিকতায় সৈয়দ আতাউর রহমান খোকন নামে এক গ্রাহক প্রায় দেড় মাস আগে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডাসার সাব- জোনাল অফিসে তার দোকান ঘরে মিটার সংযোগ পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেন।দীর্ঘদিন ধরে সংযোগ না পেয়ে তিনি পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে গিয়ে জানতে পারেন, সৈয়দা ইশরাত ইমাম নামে এক প্রতিবেশী বিদ্যুৎ সরবরাহ করলে তার সমস্যার কথা জানিয়ে  ডাসার পল্লী বিদ্যুত সমিতির সাব -জোনাল অফিসে লিখিত অভিযোগ করেন।এই অভিযোগের ভিত্তি করে মিটার দিচ্ছে না পল্লী বিদ্যুৎ সমিতি।এদিকে দীর্ঘদিন ধরে দোকান ঘরে মিটার সংযোগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রাহক।
 ভুক্তভোগী গ্রাহক সৈয়দ আতাউর রহমান খোকন জানান,আমি থানার পাশে এবং ডাসার  উপজেলা মেইন রোডের সাথে একটি দোকান ঘর করি।দোকান ঘরে মিটার সংযোগ পাওয়ার জন্য অনলাইনে মাদারীপুর  পল্লী বিদ্যুৎ সমিতির ডাসার -সাব জোনাল অফিসে একটি আবেদন করি।কিন্তু বৈদ্যুতিক মিটার সংযোগ দিতে অনীহা প্রকাশ করছেন,মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডাসার-সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার।আমার অনলাইনে আবেদনটি নামঞ্জুর করেন এবং পুনরায় আবেদন করতে বলেন।ডাসার পল্লী সমিতির সাব -জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার জানান, প্রতিবেশীর সাথে ঝামেলা মিটিয়ে ফেলেন।আমি মনে করি তিনি কোন পক্ষের হয়ে কাজ করছেন।আমার দোকান ঘর এলইডির রাস্তার পাশে মিটার সংযোগ দিলে কারও কোন সমস্যা হওয়ার কথা না।কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির ডাসার সহকারী  জোনাল অফিসার মো. মাহফুজুর রহমান আমার প্রতিবেশীর অজুহাত দেখিয়ে বৈদ্যুতিক মিটার সংযোগ দিতে নয়ছয় করছে।আমি বিদ্যুত সমিতির অফিসে বারবার আবেদন করলেও কোন সুরাহা মিলছে না। আমি  বিদ্যুত সংযোগ না পেয়ে পেয়ে হতাশগ্রস্ত।আমি এর ন্যায় বিচার চাই।
এবিষয়ে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডাসার  সাব -জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. মাহফুজুর রহমান বলেন ,আমরা মিটার দেওয়া পক্ষে কিন্তু স্থানীয় কোন বাঁধা ঝামেলা থাকলে সেখানে সংযোগ দিতে যাই না।সানমন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দা ইশরাত ইমাম নামে একজন লিখিত অভিযোগ দিয়েছে।তার সাথে ঝামেলা মিটিয়ে ফেলেন।তাহলে বিদ্যুত সংযোগ দিতে কোন বাঁধা থাকবে না।


এ ক্যটাগরির আরো খবর..