× Banner
সর্বশেষ
ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

ডাসারে দুই প্রভাবশালীর দখলে থাকা সরকারি খাল উচ্ছেদে প্রশাসনের রহস্যজনক ভূমিকা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
ডাসারে দুই প্রভাবশালীর দখলে থাকা সরকারি খাল

দেশের বিভিন্ন জেলায় দখলকৃত সরকারি খাল উদ্ধার ও খালে পানি প্রবাহে কার্যকারী ভূমিকা পালন হলেও মাদারীপুর জেলার ডাসার উপজেলায় সরকারি খাল দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের কোন কার্যকারী ভূমিকা নেই। কৃষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বারবার প্রশাসনের কাছে সরকারি  খাল দখলমুক্ত করার দাবী তুললেও দুই প্রভাবশালীর দখলে থাকা খাল উদ্ধারে একাধিকবার প্রশাসন  সীমানা  নির্ধারণ পর্যন্তই রয়েছে সীমাবদ্ধ।সরকারি খাল উচ্ছেদ অভিযান বিলম্বিত হওয়ায় প্রশাসনের রহস্যজনক ভূমিকা রয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় এলাকাবাসী।
আজ শনিবার(১৫ নভেম্বর) সরজমিনে গিয়ে জানাগেছে,  মাদারীপুর জেলার ডাসার উপজেলার ৩৩ নং ধামুসা মৌজার ৭২১ নং দাগে কাঁঠালতলা বাজার সংলগ্ন সরকারি খালটি অবৈধ ভাবে আওয়ামী লীগ নেতা সৈয়দ বেলায়েত হোসেন ও সৈয়দ শাহ আলম ভরাট করে বহুতল পাকা ভবন সহ আধাপাকা দোকান ঘর নির্মান করেন। স্থানীয় কৃষক সমাজ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ দীর্ঘবছর যাবত সরকারি খালটি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য বিভিন্ন দপ্তরে লিখিত ভাবে দাবী করে আসলেও খালটি দুই প্রভাবশালীমহল আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার সৈয়দ শাহআলম মীরের দখল থেকে খালটি উদ্ধার হয়নি। এব্যাপারে একাধিক বার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে খানিকটা নড়েচড়ে বসে প্রশাসন। একপর্যায়ে সরকারি সার্ভেয়ার ও কানুগো দ্বারা খালটির সিমানা নির্ধারণ হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত হচ্ছে না সরকারি খালটি। অন্যদিকে দখলদার উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ বেলায়েত হোসেন চ্যালেঞ্জ ছুড়েবলে বেরান,আমার তৈরি স্থাপনা উচ্ছেদ করতে পারলে, হাতে চুরি পরে এলাকা দিয়ে  ঘুড়বো।দৃশ্যমান সরকারি খালের সীমানা চিহ্নিত হলেও উদ্ধার তৎপরতা নিয়ে প্রশাসনের গড়িমসিকে দাই করেছেন কৃষক ও এলাকাবাসী।
আব্দুর রহিম,সামাদ মাতুব্বর সহ একাধিক কৃষক বলেন, এই খালটি দিয়ে যে পানি প্রবাহ হত,সেই পানি দিয়ে আমরা কৃষি কাজ করে ফসল ফলাতাম। আমরা অসহায় কৃষক, বারবার দাবী জানালেও আমাদের দাবী প্রশাসন শুনছেন না।তারা নয়ছয় করছে।
এ ব্যাপারে দখলদার সৈয়দ বেলায়েত হোসেন এর সাথে একাধিক যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি
ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন  তালুকদার বলেন, এখনও দেখি আওয়ামীলীগ নেতার কথায় প্রশাসন চলে। তা না হলে সরকারি খালটি কেন উদ্ধার হবে না। প্রশাসন যে নিরব ভূমিকা রয়েছে ,আমরা তা ভালো বুঝতে পারছি।
এব্যাপারে ডাসার উপজেলা ভূমি সহকারি কর্মকর্তা মাহবুবা ইসলাম বলেন, আমরা তালিকা তৈরির কাজ করছি। দ্রুত উচ্ছেদের জন্য নোটিস করবো।


এ ক্যটাগরির আরো খবর..