‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদ-আহত পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে ডাসার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ, উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল হুদা, ডাসার সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক দেলোয়ার হোসেন বাবলু এবং ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্য, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ ও আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের চেতনা তুলে ধরতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়।
এ ক্যটাগরির আরো খবর..