× Banner
সর্বশেষ
নৈশভোজের সময় গুলির ঘটনার পর ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট একটি ‘বিপজ্জনক পেশা’ ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলি;  নিরাপদ আছেন ট্রাম্প, শুটার গ্রেফতার মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে আহত ১০ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ উলাশীর জিয়ার খাল উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী বিএমইটি শ্রমবাজারের অভিভাবকত্ব থেকে শুধুমাত্র নথি যাচাইকরণ কেন্দ্র? ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

ডাসারে কলেজ মাঠে  পাগলা গরুর তান্ডবে আহত অধ্যাপিকা। 

admin
হালনাগাদ: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
ডাসারে কলেজ মাঠে  পাগলা গরুর তান্ডবে আহত অধ্যাপিকা। 

ডাসার প্রতিনিধি : মাদারীপুরের ডাসার উপজেলার সরকারি শেখ হাসিনা উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজে, কলেজ কতৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে কলেজ ক্যাম্পাসে গরু চরায় স্থানীয় কিছু লোকজন।
কলেজ কতৃপক্ষ মাইকিং করে   স্থানীয় কিছু লোকজনকে গরু চরাতে অনেকবার নিষেধ করে। নিষেধ করা  সত্ত্বেও  স্থানীয় কিছু কতিপয় লোকজন নিয়মিত  গরু চরায় কলেজ মাঠে।
এতে করে দূর্ঘটনাটি ঘটে। গত  শনিবার  সকালে  গুঁতায় একজন শিক্ষিকা গুরুতর আহত হয়েছে।
এ বিষয়ে আহত ওই অধ্যাপিকা  ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী সূত্রে জানাযায় যে, গত ৯ অক্টোবর  ডাসার সরকারি শেখ হাসিনা উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজের গার্হস্থ্য বিজ্ঞানের
অধ্যাপিকা খালেদা পারভীন কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে যাওয়ার সময় হঠাৎ করে গরু তাঁকে গুঁতা মেরে মাটিতে ফেলে দেয়।
সাথে সাথে মাটিতে লুটিয়ে পরে ওই শিক্ষিকা।এসময় হাত দিয়ে গরুটিকে বাঁধা দিলে গরুর সুউচ্চ শিংয়ের
গুতায় হাত মারাত্মক যখম হয়।পরে আহত অধ্যাপিকা কে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যাবস্থা করে কলেজ কতৃপক্ষ।
এবিষয়ে কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন বাবলু জানান, বারংবার স্থানীয় লোকজন কে গরু, ছাগল কলেজ ক্যাম্পসে ঢুকাতে  নিষেধ করা সত্ত্বেও কিছু লোকজন মানছে না।কলেজ মাঠ নোংরা করে ফেলছে, মাঠে ছাত্রীরা খেলাধুলা করতে পারে না, এমনকি বসতেও পারেনা। তাছাড়া কলেজের বিভিন্ন প্রজাতির ফলজ গাছ খেয়ে নিয়মিত উজাড় করছে।


এ ক্যটাগরির আরো খবর..