× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

নিউজ ডেস্ক

ডাসারে উপসহকারী ভূমি কর্মকর্তা পল্লব সন্ন্যাসীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

admin
হালনাগাদ: বুধবার, ২৩ মার্চ, ২০২২
ডাসারে উপসহকারী ভূমি কর্মকর্তা পল্লব সন্ন্যাসীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ডাসার প্রতিনিধি : মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। জমি খারিজসহ প্রয়োজনীয় কাগজপত্র নিতে দিনের পর দিন হয়রানির সাথে গুনতে হচ্ছে মোটা অংকের টাকা।

বর্তমান ইউনিয়ন ভুমি সহকারী কর্মকতা পল্লব সন্ন্যাসী যোগদানের পর থেকেই অনিয়ম চলে আসছে।রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।পদে পদে বাড়তি টাকা না দিলে কোনো সেবাই মিলছে না নবগ্রাম ইউনিয়ন তহসিল অফিসে।জমি খারিজ ও প্রয়োজনীয় কাগজপত্র নিতে দিনের পর দিন হয়রানির সাথে রয়েছে নানা ভোগান্তি।

অনুসন্ধানে জানাযায় যে, চিত্ররঞ্জন ঘটকের ব্যক্তি মালিকানার যায়গায় গাছ কাটার সময় বাঁধা প্রধান করেন নবগ্রাম ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা পল্লব। এসময় সরকারি খাস জমির কথা বলে ভয়ভীতি প্রদর্শন করে, তাদের কাছে ১০ হাজার টাকা দাবী করে বসে।পরে ৫ হাজার টাকা নিয়ে চলে আসে। ভুক্তভোগীদের অভিযোগ বাড়তি টাকার জন্য মিউটিশন পর্চা আটকে রাখছে। একাধিক ব্যক্তি অভিযোগ করেন জমির পর্চা তুলতে সরকারি ফি থেকেও অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।শুধুই তাই নয় এছাড়াও রয়েছে নানা ভোগান্তি।বাড়তি টাকা না দিলে নানা অজুহাতে আটকে রাখা হয় কাগজপত্র।

নবগ্রাম ইউনিয়নের বিশ্বনাথ মল্লিক জানান জমির মিউটেশন পর্চা তুলতে গেলে ৬,০০০টাকা দাবি করেন,৫০০টাকা কম দিতে চাইলে একটাকাও কম না নেওয়ার কথা বলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা পল্লব সন্ন্যাসী ।অতিরিক্ত টাকা পরিশোধ করতে ব্যার্থ হওয়ায় তার সাথে দূরব্যবহার করেন এই কর্মকর্তা। এভাবেই অবৈধভাবে টাকা নিয়ে জমির খাজনা খারিজ,পর্চা,মিউটেশন করছেন নবগ্রাম ইউনিয়ন এই ভূমি কর্মকর্তা পল্লব সন্ন্যাসী ।কেউ টাকা দিতে না পারলে জমি খারিজের কাগজপত্র নেন না তিনি।বাড়তি ছাড়া কাজ হয়না এই অফিসে।সরাসরি বা দালালের মাধ্যমে মোটা অংকের টাকা দিলেই মিলে নামজারী পর্চা।অন্যথায় ভাগ্যে জোটে হয়রানী।

নবগ্রাম ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা পল্লব সন্ন্যাসীর কাছে জানতে চাইলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর তঞ্চঙ্গ্যার কাছে জানতে চাইলে তিনি জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..