× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ডাসার(মাদারীপুর)প্রতিনিধি

ডাসারে আ.লীগ নেতার দখলে সরকারি  খাল, উচ্ছেদের দাবি এলাকাবাসীর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
নেতার দখলে সরকারি  খাল

মাদারীপুর জেলার ডাসার উপজেলার ৩টি ইউনিয়নের অর্ধশতাধীক পরিবার,কৃষকসহ  কয়েক হাজার হেক্টর ফসলি জমির পানি পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট হওয়ার  ফলে ভোগান্তিতে পড়ছেন, এলাকাবাসী।
 সরকারি খালের উপর নির্মানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ  করে খালটির স্বাভাবিক পানি প্রবাহের দাবি করেন, এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার(৩১ জুলাই) শতাধিক কৃষক ও এলাকাবাসী খালটি দখলমুক্ত করতে গণস্বাক্ষর সহ মাদারীপুর জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেন।
সরজমিনে গিয়ে জানাগেছে, উপজেলা যুবলীগের সহসভাপতি ও ডাসার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান  সৈয়দ বেলায়েত হোসেন ও ঠিকাদার সৈয়দ শাহআলম ক্ষমতার অপব্যবহার করে, উপজেলার ডাসার ইউনিয়নের ৩৩ নং ধামুসা মৌজার ৭২১ নং দাগের কাঠালতলা বাজারের সরকারি খালের মুখ সহ প্রায় (৬০০ মিটার) ভরাট করে পাকা ভবন ও স্থাপনা নির্মান করায়, পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে হয়ে যায়। ফলে উপজেলার ৩টি ইউনিয়ন বালিগ্রাম, কাজীবাঁকাই এবং ডাসার ইউনিয়নের সর্বত্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় পানি প্রবাহ। এতে করে বিলুপ্তির পথে দেশীয় প্রজাাতির মাছ এবং শামুক সহ বিভিন্ন জলজ উদ্ভিদ ও প্রাণী দেখা মিলছেনা এসব এলাকায়।কৃষি প্রধান এলাকায় খালের পানি সরবরাহ বন্ধ থাকায় কৃষি কাজে সেচ দিতে না পারায় ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।
বিষয়টি নিয়ে ইতিপূর্বে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ¯স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,মিডিয়া কর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সীমানা নির্ধারন করে চিহ্নিত করেন, ভুমি অফিস ও জেলা সার্ভেয়ার এবং কানুরগো।সরকারি খালের জায়গা দখল করার সত্যতা পান প্রশাসন। এরই ধারাবাহিকতায় বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়ার পাড় হতে কাজি বাঁকাই ইউনিয়নে খালের উপর নির্মিত অবৈধ বাঁধ ও স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে অদৃশ্য কারণে ৩৩ নং ধামুসা মৌজার ৭২১ নং দাগের সরকারি খালের উপর অবৈধ ভাবে নির্মিত স্থাপনা অপসরন করা হয়নি।
 স্থানীয়রা জানান,  দ্রুত ডাসার উপজেলার ৩৩ নং ধামুসা মৌজার ৭২১ দাগের কাঠালতলা বাজার সংলগ্ন সরকারি খালের উপর অবৈধভাবে নির্মিত অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা  দ্রুত উচ্ছেদ  করে কৃষকের ফসলি জমিতে পানি সেচের ব্যবস্থা করা হয়।
উল্লেখ থাকে যে,সাংবাদিকরা ‘ডাসারে সরকারি খালের ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক ‘ শিরোনামে নিউজ প্রকাশ হলে,সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ সম্মেলন করেন, দখলকারী উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি সৈয়দ বেলায়েত হোসেন ও ঠিকাদার সৈয়দ শাহআলম।
মিথ্যা ও মানহানিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করায়, ওই সাংবাদিকরা আদালতে দুটি, দুই কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। মামলাটি বিচারধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..