× Banner
সর্বশেষ
মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা প্রাইম ব্যাংক এবং জেনএক্স হেলথ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর বেনাপোলকে আধুনিক ও মাদকমুক্ত করার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠে আবু তাহের ভারত মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে ১০ আনসার সদস্য নিয়োগ ফ্যামিলি কার্ডে প্রকৃত উপকারভোগীরা কেউ বাদ পড়বেন না – সমাজকল্যাণ মন্ত্রী নোয়াখালী–লক্ষ্মীপুর রেললাইন শিগগিরই অনুমোদন পাবে – পানিসম্পদ মন্ত্রী

ডার্বিতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ

admin
হালনাগাদ: শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: এখনও প্যারিস হামলার রেশ কাটেনি। ইউরোপ জুড়ে ব্যাপাক উত্তেজনা৷ বাতিল হয়ে গিয়েছে বেশ কয়েকটি ফুটবল ম্যাচ৷ কিন্তু আজ কী হবে?  ওই দিন স্প্যানিশ লিগের ডার্বিতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ৷

রোনালদো-মেসির দ্বৈরথ ছাপিয়ে গোটা মাদ্রিদ জুড়েই নিরাপত্তা নিয়ে আলোচনা৷ কোনওভাবেই যেন জঙ্গিরা এই ম্যাচকে টার্গেট না করে, তারজন্য যাবতীয় ব্যবস্হা নিতে বিন্দুমাত্র কসুর করছেন না নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা৷ ফলে ফুটবলকে ছাপিয়ে এখন আতঙ্কই জায়গা নিয়েছে ইউরোপের ফুটবল মহলে৷

বিশ্বের অন্যতম সেরা ফুটবল ম্যাচ দেখবেন প্রায় পাঁচশো মিলিয়ন দর্শক৷ দু’মাস পর মেসি চোট কাটিয়ে মাঠে ফিরছেন৷ তাকে দেখার বাড়তি আগ্রহ থাকবেই৷ ফলে টিভি এবং মাঠের দর্শক মিলিয়ে পাঁচশো মিলিয়ন মানুষ এই ম্যাচ প্রত্যক্ষ করবেন৷ ইতিমধ্যেই সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, প্রায় আড়াই হাজার পুলিশ মোতায়েন করা হবে দর্শকদের নিরাপত্তার জন্য৷ এছাড়াও সান্তিয়াগো বার্নাবিউতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা থাকছে৷

স্পেনের সংগঠকরা জানাচ্ছেন, এল ক্লাসিকো বাতিলের কোনও সম্ভাবনা এখনও পর্যন্ত নেই৷ নিরাপত্তা ব্যবস্হা সুনিশ্চিত করা হয়েছে৷ স্টেডিয়ামে মাছি গলার মতো পরিস্হিতি নেই৷ তাঁদের বিশ্বাস, এই ম্যাচ ভালভাবেই আয়োজন করা যাবে৷ বার্সেলোনার অধিনায়ক ইনিয়েস্তা এই ম্যাচ নিয়ে বলেছেন, “যারা ক্রীড়াক্ষেত্রে হামলা করে, তাদের লজ্জা হওয়া উচিত৷ শুধু ক্রীড়াক্ষেত্র কেন, কোথাও এই ধরনের ঘটনা ঘটানো উচিত নয়৷ মানুষের প্রাণহানি যারা চায়, তাদের কোনওভাবেই ক্ষমা করা উচিত নয়৷ আশা করছি, সামনের ম্যাচে এই ধরনের কোনও ঘটনাই ঘটবে না৷ আমরা যত দ্রুত সম্ভব স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার চেষ্টা করছি৷”


এ ক্যটাগরির আরো খবর..