× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন: ১৩ প্রার্থী চূড়ান্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ

ডেস্ক

গোপনীয় নথি ছিনিয়ে আনতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় -বিচারপতি

Kishori
হালনাগাদ: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
সুপ্রিমকোর্টে যেতে বাধ্য হলো ইডি

পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃনমুল কংগ্রেসের দলনেত্রী হিসাবে সেদিন আইপ্যাকের অফিসে ইডির কাছ থেকে দলের গোপনীয় নথি ছিনিয়ে আনতে গিয়েছিলেন বলে যে দাবি করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তা বাতিল করে দিয়েছেন। কারণ তার দাবির পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের উকিল কোন প্রমাণ দাখিল করতে পারেননি।
ইডির সহকারি সলিসিটর পরিস্কার জানিয়ে দেন সেদিন ইডি যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি আইপ্যাকের কার্যালয় থেকে বাজেয়াপ্ত করবেন বলে রেখেছিলেন সে সমস্ত নথি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারদের সাথে করে নিয়ে সমস্ত নথি ইডির কাছ থেকে ডাকাতি করে নিয়ে এসেছেন। ফলে সেদিন ইডি কোন ধরনের নথি বাজেয়াপ্ত করেনি। ফলে বাজেয়াপ্তেরও কোন প্রশ্ন নেই।
ইডির এই বক্তব্যের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের কোন আইনজীবী ইডির বক্তব্য খন্ডন করতে পারেনি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ মিথ্যা প্রমানিত হয় এবং বিচারপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা খারিজ করে দেন।
দ্বিতীয়ত ইডি সুপ্রিমকোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত কাজে হস্তক্ষেপ এবং তল্লাশিতে পাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ইলেকট্রনিক ডিভাইস ও ল্যাপটপ হার্ডডিস্ক পুলিশের সাহায্যে আইপ্যাকের অফিস থেকে ছিনিয়ে নেয়া নিয়ে যে মামলা করেছিলেন সে সম্পর্কে বিচারপতি শুভ্রা ঘোষ কোন হস্তক্ষেপ না করে মুলতবি করে দেন। এখন সুপ্রিমকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মূল মামলার শুনানি অনুষ্ঠিত হবে। আগামীকাল সুপ্রিমকোর্টে এই মামলার শুনানি হতে চলেছে।
আজকের শুনানিতে কলকাতা হাইকোর্ট প্রমাণ করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের গোপনীয় নথি উদ্ধারে সেদিন আইপ্যাকের অফিসে যাননি বিশেষ উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন যা ভারতের ইতিহাসে এক কলংকজনক অধ্যায় সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবিধান এবং আইনের শাসনের প্রতি ভারতীয় বিচার ব্যবস্থা কতটুকু দায়িত্বশীল তা এই মামলায় প্রমাণ হবে। সারাদেশ এই মামলার শুনানির দিকে তাকিয়ে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..