× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

পিআইডি

ডাকঘরকে মেইল ডেলিভারি থেকে সার্ভিস ডেলিভারিতে রূপান্তরের নির্দেশ প্রতিমন্ত্রী পলকের

Dutta
হালনাগাদ: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডাকঘরকে মেইল ডেলিভারি থেকে সার্ভিস ডেলিভারিতে এবং টেলিযোগাযোগ প্রতিষ্ঠানসমূহকে অধিকতর জনবান্ধব এবং স্মার্ট প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ‘রেগুলেটর থেকে ফেসিলিটেটর’-এ রূপান্তরের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ডাক ও টেলিযোগাযোগ সেবা জনবান্ধব ও স্মার্ট বাংলাদেশের উপযোগী করে গড়ে তোলার লক্ষ‌্যে শতাব্দীর প্রাচীন পোস্ট অফিস অ্যাক্ট ১৮৯৮ এবং টেলিকম অ্যাক্ট ২০১০ এর সংশোধন বিষয়ক এক পর্যালোচনা সভায় সংশ্লিষ্টদের এই নির্দেশনা প্রদান করেন। দ‌্য পোস্ট অফিস অ্যাক্ট ১৮৯৮ এর অধীন প্রতিষ্ঠিত ডাক অধিদপ্তরের ওপর জনগণের আস্থা নিশ্চিতকরণে গ্রাহকবান্ধব ও প্রযুক্তিবান্ধব সময়োপযোগী আইন প্রণয়নের প্রয়োজনীয়তা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী কুরিয়ার সার্ভিসকে স্মার্ট বাংলাদেশের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিসের উন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনা এবং তদ্‌সংশ্লিষ্ট আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আমিরুল ইসলাম ও মোহাম্মদ গোলাম সরওয়ার ই কায়নাত এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন দপ্তর ও সংস্থাসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..