বিএনপির এক শীর্ষ নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে আইনজীবীর দায়ের করা মামলার আবেদন গ্রহণ করে গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার আবেদনে মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলাল নামে একটি বেসরকারি টেলিভিশনের উপস্থাপককেও বিবাদী করা হয়েছে।
রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা শাখা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।





