× Banner
সর্বশেষ
মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা

দিনাজপুর জেলা প্রতিনিধি (নয়ন)

ডলার নিয়ে প্রতারণা করতে গিয়ে ডিবির এএসআই গ্রেফতার

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
ডলার নিয়ে প্রতারণা করতে গিয়ে ডিবির এএসআই গ্রেফতার

দিনাজপুরের খানসামা উপজেলায় ডলার দেওয়ার নাম করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছেন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহীন ইসলাম। উপজেলার পাকেরহাট কইনাডুবি ব্রিজ মোড়ে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে তাকে খানসামা থানা পুলিশ উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে। এরপর জানা যায়, আটক শাহীন ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশে এএসআই হিসেবে কর্মরত আছেন।

এর আগে তিনি খানসামা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পরে ডলার ক্রেতা দিনাজপুর সদরের কমলপুর এলাকার যুবক আ. হান্নান বাদী হয়ে এএসআই শাহীন ও তার সহযোগী গোয়ালডিহি ইউনিয়নের শিমুলতলী এলাকার জয়নুল আবেদীনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায় , উপজেলার পাকেরহাট কইনাডুবি ব্রিজ মোড়ে ডলার কেনার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন শাহীন। এসময় ডলার কিনতে আসা প্রতারণার শিকার দুই যুবক চিৎকার করেন।

পরে লোকজন এগিয়ে এসে পুলিশ পরিচয় দেওয়া ওই যুবককে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় দিনাজপুর জেলা প্রতিনিধী নয়ন বলেন, তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন। এই চক্রকে ধরতে তাকে আরও জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..