× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

ডন থ্রি তৈরি হচ্ছে না

admin
হালনাগাদ: রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: ডন থ্রিসিনেমাটি তৈরি হবে কিনা এবং তৈরি হলেও কারা থাকবেন অভিনয়ে এ নিয়ে চলছে দর্শকদের মধ্যে উন্মাদনা। তবে এ বিষয়ে নীরবতা ভেঙে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জানালেন, তৈরি হচ্ছে না ডন থ্রি।

গত ২৮ নভেম্বর শনিবার বাজিরাও মাস্তানি সিনেমার গান প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ডন থ্রি সিনেমায় তিনি থাকছেন কিনা? এমন প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা বলেন, ‘কোথায় তৈরি হচ্ছে ডন থ্রি? গত ছয় বছর ধরে মানুষ আমাকে এটি জিজ্ঞেস করছে। তৈরি হচ্ছে না ডন থ্রি। বেচারা ফারহান আখতার এবং রিতেশ সিদ্ধানি। প্রতি ছয় মাস অন্তর অন্তর কেউ না কেউ তাদের এ প্রশ্নটি করেন।’

ডন এবং ডন টু সিনেমার সফলতার পর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী সিক্যুয়েল ডন থ্রির জন্য। আগের দুইটি সিনেমায় শাহরুখ-প্রিয়াঙ্কা জুটি সফল হওয়ায় পরবর্তী সিনেমাতেও তারা থাকবেন কিনা এ নিয়ে চলছে গুঞ্জন। তবে সিনেমা আদৌ তৈরি হবে কিনা এ সম্পর্কে এখনও নিশ্চিত নন নির্মাতারা।

কিছুদিন আগে একটি অনুষ্ঠানে ফারহান আখতার জানিয়েছিলেন, সিনেমাটির স্ক্রিপ্ট এখনও তৈরি হয়নি। সে সময় ফারহান আরও জানিয়েছিলেন, সিনেমা নির্মাণ হলে শাহরুখ অবশ্যই থাকবেন। তবে অন্যান্যরা থাকবেন কিনা তা নিশ্চিত নন তিনি। এবার প্রিয়াঙ্কা জানালেন সিনেমাটি নির্মাণই হচ্ছে না।


এ ক্যটাগরির আরো খবর..