ঠাকুরগাঁওয়ের মজার খেলা ডাংগুলি আজ বিলুপ্ত 

ঠাকুরগাঁওয়ের মজার খেলা ডাংগুলি আজ বিলুপ্ত 
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের ডাংগুলি খেলা বলতেই মনে পড়ে যায় ডানপিটে সেই শৈশবের কথা। এ খেলা বাংলাদেশের সব জায়গাতেই খুব জনপ্রিয়। দুই দলে ভাগ হয়ে এটি খেলতে হয়। একটি দেড় হাত লম্বা লাঠি এবং এক বিঘত পরিমাণ লম্বা একটি কাঠি হলো খেলার উপকরণ। লম্বা লাঠিটিকে বলে ডাণ্ডা আর ছোটটিকে বলে গুলি।
খেলার নিয়ম হলো, মাঠে ছোট্ট একটি লম্বালম্বি গর্ত করা হয়। টসের মাধ্যমে যারা দান পায়, তাদের একজন গর্তের ওপর গুলি রেখে ডাণ্ডা মেরে তুলে সেটিকে পরের বাড়িতে দূরে ফেলার চেষ্টা করে। প্রতিপক্ষ তখন চারদিকে ছড়িয়ে দাঁড়িয়ে পড়ে গুলিটি ধরে ফেলার জন্য। তারা গুলিটি মাটিতে পড়ার আগে ধরে ফেলতে পারলে ডাণ্ডা মারা খেলোয়ারটি আউট হয়। আর না ধরতে পারলে প্রথম খেলোয়াড়টি তার ডাণ্ডা গর্তের ওপর রাখে এবং প্রতিপক্ষ গর্তের ওপর রাখা ডাণ্ডা লক্ষ্য করে গুলিটি ছুড়ে মারে। গুলিটি ডাণ্ডা ছুঁলে সে দান হারায়, আর না ছুঁলে সে আবার গুলিটি ডাণ্ডা দিয়ে তুলে দূরে পাঠায়। পরে সে গুলি থেকে গর্ত পর্যন্ত ডাণ্ডা দিয়ে মাপতে থাকে।
এ মাপ হয় সাত ভিত্তিক। সাতটি মাপের নাম হলো লাল ফুল ভাঙা থাকলে তা পরের খেলায় যোগ হয়। আউট না হওয়া পর্যন্ত একজন খেলোয়াড় খেলতে পারে। দলের সবাই আউট হয়ে গেলে পরবর্তী দল খেলতে নামে।
এখন সেই খেলা আর নাই এখন অত্যধনিক খেলা হওয়ায়  এখন ডাংগুলি খেলা বিলুপ্ত হয়ে গেছে। এরি,  দুড়ি, তেড়ি, চাঘল, চাম্পা, ডেগ ও লংকা। এমন সাত মাপে হয় এক ফুল বা গুট আর সাত ফুলে হয় এক লাল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।