× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ঠাকুরগাঁওয়ে ৪র্থ ধাপের নির্বাচনে বিএনপির প্রার্থী চুড়ান্ত

admin
হালনাগাদ: রবিবার, ৩ এপ্রিল, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও সদরে ৪র্থ ধাপের নির্বাচনে ১২টি ইউনিয়নের মধ্যে ১০টিতে বিএনপির প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের মাঝে নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে।
হামলা, মামলা ও গ্রেফতারের ভয়ে বিএনপি কোনঠাসা হয়ে পড়ার পড়েও ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যেমে ঘুড়ে দাড়ানোর প্রত্যয় নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক মাঠ গুছিয়ে নিচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা।
ঠাকুরগাঁও সদরে ২১টি ইউনিয়নের মধ্রে ৪র্থ ধাপে ১২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাঝে ১০টি ইউনিয়নে বিএনপি তাদের প্রার্থী নির্বাচন চুড়ান্ত করেছে। ১ নং রুহিয়া ইউনিয়নে বিএনপির প্রার্থী আব্দুল মারেক, ৩নং আকচা গোলাম সারওয়ার চৌধুরী, ৪নং বড়গাঁও প্রভাত কুমার সিং, ৭নং চিলারং বজলুর রহমান, ৮নং রহিমানপুর আবু হাসান মোঃ আব্দুল হান্নান হান্নু, ৯নং রায়পুর তোফায়েল হোসেন, ১০ নং জামালপুর দবিরুল ইসলাম, ১১ নং মোহাম্মদপুর আশরাফুল হক, ২০ নং রুহিয়া পশ্চিম মোস্তফা কামাল, ২১ নং ঢোলারহাট আব্দুল জব্বার।
৯নং রায়পুর ইউনিয়নের নির্বাচিত প্রার্থী তোফায়েল হোসেন জানান, দীর্ঘদিন বিএনপিকে হামলা, মামলা, নির্যাতন করে দাবিয়ে রাখা হয়েছে। আমার ইউনিয়নের বিএনপির কর্মীদের হামলা ও গ্রেফতারের ভয়ে ঘরে ঘুমাতে দেয়নি আওয়ামীলীগ সরকার। আমি নির্বাচিত হলে বিএনপি ও সাধারন মানুষের উন্নয়নের জন্য নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো।
ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হামিদ জানান, মাঠ পর্যায়ে জনপ্রিয়তাকে মূল্যায়ন করে আমরা প্রার্থী নির্বাচন করেছি।
আমি আশার করি ইউনিয়ন পরিষদ নির্বাচন যদি সুষ্ঠ ভাবে সম্পন্ন হয় তাহলে আমরা বিপুল ভোটে জয়লাভ করবো। আমাদের যে প্রার্থী গুলো চুড়ান্ত করা হয়েছে তারা ইউনিয়ন পর্যায়ে মানুষের কাছে অনেক জনপ্রিয়। ব্যালট বাক্স ছিনতাই না হলে ও নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হলে আমরাই জয়লাভ করবো।


এ ক্যটাগরির আরো খবর..