× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ঠাকুরগাঁওয়ে ১শ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদক,ঠাকুরগাঁও:
ঠাকুরগাওয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১শ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। আটক মাদক ব্যবসায়ীর নাম কুলেশ্বর চন্দ্র সিংহ(৩০)। সে বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছী গ্রামের ডোল মোহন সিংহের পুত্র।

মঙ্গলবার (৩নভেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছী গ্রামে অভিযান চালায়। এসময় ঐ এলাকার এক আম বাগান থেকে মাদক ব্যাবসায়ী কুলেশ্বরকে ১শ বোতল ফেনসিডিল সহ হাতে নাতে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই আবুল বাসার জানান, দীর্ঘদিন ধরে কুলেশ্বর মাদক ব্যবসার সাথে জড়িত এবং সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এব্যাপারে মামলা দায়ের করা হয়েছে


এ ক্যটাগরির আরো খবর..