× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় নিহত-২ ও আহত-১৫

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

ক্রাইম রিপোর্টার আব্দুল আওয়াল॥ ঠাকুরগাঁওয়ে ছোট খোচাবাড়ি নামক স্থানে মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে ২ জনের মৃত্যু ও প্রায় ১৫ জন আহত।

ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়,গতকাল বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে কাঁচপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী আহসান স্পেশাল গাড়ি ছোট খোচাবাড়ি নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ডালার সাথে বাড়ি খায়। এসময় ট্রাকের ডালার প্রায় ১৬ ফিট রড ভেঙ্গে বাসের ড্রাইভারের পাশ ঘেষে ২ যাত্রির শরীর ভেদ করে যায়। ড্রাইভার ভীত সন্ত্রস্ত হয়ে গাড়ি সেখানে না থামিয়ে ঠাকুরগাঁও বাস  টার্মিনালে নিয়ে আসে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আনিসুর রহমান জানান, তারা খবর পেয়ে এ্যাম্বুলেন্স নিয়ে উপস্থিত হয়ে একজনের শরীর থেকে রড কেটে ও অপর জনকে অজ্ঞান অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্য রত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তিদের একজন আইয়ুব আলী (৩০) পিতাঃ মৃত কেরামত আলী, দেবি পাড়া, পঞ্চগড়ের বাসিন্দা। অপরজনের নাম ঠিকানা পাওয়া যায়নি। আহত প্রায় ১৫জন যাত্রী তাৎক্ষণিক হাসপাতালে চিকিৎসা নিয়ে নিজ গন্তব্যে চলে যায় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..