× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

ঠাকুরগাঁওয়ে সর্টগান সহ আটক ৪

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মে, ২০১৬

আব্দুল আউয়াল ক্রাইম রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে একটি সর্টগান ও ৭ রাউন্ড গুলি সহ চার যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার দুপুর ২টায় শহরের ইসলামপ্ল¬াজা মার্কেটে আল সাউদ ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন:- সাব্বির মাহমুদ চৌধুরী (৩৫), সবুজ (৩০), উজ্জল (৩১) বাবু মিয়া (৩২)। সাব্বির শ্যামলী আদাবর এলাকার এসএম মাহবুব চৌধুরীর ছেলে। সবুজ ঢাকা আগারগাঁও এলাকার সমির উদ্দীন সরকারের ছেলে। উজ্জল মাদারীপুর জেলার শিবচর এলাকার শামসুদ্দীন শেখের ছেলে ও বাবু মিয়া ঢাকা আশুলিয়া এলাকার সফিউদ্দীনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, আটককৃত ৪ যুবক ঢাকা হতে ঠাকুরগাঁওয়ে এসে শহরের ইসলাম প্লাজা মার্কেটে আল সাউদ ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে উঠে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ওই হোটেলে অভিযান চালায় । এসময় একটি সর্টগান ও ৭ রাউন্ড গুলি সহ ওই ৪ যুবককে আটক করে ডিবি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফরহাত আহমেদ বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়ও আগ্নেয়াস্ত্র সহ নির্বাচনী এলাকায় আসার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..