× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬

১৭ মার্চ, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ “শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

র‌্যালি শেষে শিল্পকলা একাডেমী হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মুহা: সাদেক কুরাইশী। এছাড়াও বক্তব্য দেন, পুলিশ সুপার ফারহাত আহমেদ, সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায় প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিরা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীয়তায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।


এ ক্যটাগরির আরো খবর..