× Banner
সর্বশেষ
সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু-পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ আর্থিক খাতে কাঠামোগত সংস্কার এনেছি – প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার – হার জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য

ঢাকায় গুম হওয়া দুই যুবকের সন্ধানে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

Dutta
হালনাগাদ: শনিবার, ২৯ আগস্ট, ২০২০
ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ জাতিসংঘ ঘোষিত গুম হয়ে যাওয়া ব্যাক্তিদের স্মরনে আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে ও ঢাকায় গুম হওয়া দুই যুবকের সন্ধানে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
হিউমেন রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের আয়োজনে শনিবার দুপুরে শহরের চৌরাস্তায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় ঢাকার সবুজবাগ এলাকা হতে গত আট মাস আগে গুম হয়ে যাওয়া ঠাকুরগাঁওয়ের ছালেউর ও দেলোয়ারের পিতা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উদ্বোধনী বক্তব্য দেন সাংবাদিক রেজওয়ানুল হক রিজু। হিউমেন রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক ঠাকুরগাঁওয়ের ফোকাল পারসন এবং দৈনিক নিউ এইজ এর ঠাকুরগাঁও প্রতিনিধি নূর আফতাব রুপম এর সঞ্চালনায় আরো বক্তব্য দেন তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির ঠাকুরগাঁও জেলা সদস্য সচীব মাহবুব আলম রুবেল, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, গুম হয়ে যাওয়া ছালেউরের পিতা আজিজুর রহমান ও দেলোয়ারের পিতা রিয়জউদ্দিন প্রমুখ।
মানববন্ধনে গুম হয়ে যাওয়া ছালেউর ও দেলোয়ারের পিতা রাষ্টের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের নিকট তাদের সন্তানদের প্রকৃত তথ্য উদ্ধার এবং সন্ধানের আকুতি জানান।
উল্লেখ্য, ঢাকার সবুজবাগে দীর্ঘ আট মাস আগে জীবিকার সন্ধানে রিকসা চালাতে যাওয়া দুই যুবক ছালেউর ও দেলোয়ারের গুম হয়ে যাওয়ার বিষয়ে গত ১৮ আগস্টে ঠাকুরগাঁও প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে তাদের স্বজনরা।


এ ক্যটাগরির আরো খবর..