× Banner
সর্বশেষ
কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী প্রকল্পসমূহের কাজ দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার

ঠাকুরগাঁওয়ে বিজয় দিবস পালিত

admin
হালনাগাদ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫

ঠাকুরগাঁও প্রতিনিধি॥ শহীদ স্মৃতিসৌধ অপরাজেয় ৭১ চত্বরে বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে  জাতির শ্রেষ্ঠ সন্তানদের পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়ে মহান বিজয় দিবসের সূচনা করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এ সময় যৌথভাবে স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন- জেলা আওয়ামী লীগ সভাপতি দবিরুল ইসলাম (এমপি), জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী , জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস , জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ।

এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, সরকারি কলেজ, মহিলা কলেজ, ঠাকুরগাঁও প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাহিত্য, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের মাধ্যমে ৭১বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে সকালে সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে কুজকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, খেলাধুলা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেয়া হয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

কারাগার, এতিমখানা ও ভবঘুরে শিশুদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শন, আলোচনাসভা ও চিত্রাংকনের আয়োজন ছিলো দিবসটি উপলক্ষে।

এছাড়াও দিবসটি উপলক্ষে পাবলিক লাইব্রেরী মাঠে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী বিজয় মেলার।


এ ক্যটাগরির আরো খবর..