× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিএনসিসির ক্যাডেট প্রশিক্ষণের সমাপনী

admin
হালনাগাদ: শনিবার, ৪ জুন, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে বিএনসিসির ৪ মহাস্থান ব্যাটালিয়নের ক্যাডেটদের প্রথম ব্যাটালিয়ন প্রশিক্ষণের অনুশীলন ২০১৬ সমাপনী অনুষ্ঠান হয়েছে।

শনিবার সকালে ৪ মহাস্থান ব্যাটালিয়ন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির আয়োজনে ঠাকুরগাঁও সরকারি কলেজে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি মুরাদ হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মেজর মো. হারুন অর রশিদ, ঠাকুরগাঁও সরকারি কলেজের উপাধ্যক্ষ আবুবক্কর সিদ্দিক, অর্থনীতি বিভাগের প্রধান শামিম হোসেন।  এর আগে ক্যাম্পে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ক্যাডেটদের মাঝে বিজয়ী ক্যাডেটদের মেডেল দেওয়া হয়।

উল্লেখ্য, উক্ত অনুশীলনে ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় জেলার মোট ১৫০ জন ক্যাডেট অংশগ্রহণ করেছে। ক্যাম্পে শারীরিক প্রশিক্ষনের পাশাপাশি সামাজিক, জাতীয় ও আন্তজাতিক বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়। ক্যাডেটদের মাঝে মানসিক উৎকর্ষতা সাধনের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..