× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁওয়ে নাসরিন হত্যায় আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্রী নববধু নাসরিন আক্তার (২১) হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়বাসী ও ঠাকুরগাঁও সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের যৌথ আয়োজনে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ে এ কর্মসূচীতে পালন করে।
মানববন্ধনে ঠাকুরগাঁও সরকারি কলেজের ছাত্র-ছাত্রী, বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়বাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, মহিলা কাউন্সিলর দ্রৌপদী দেবী আগরওয়ালা, জেলা মহিলা পরিষদে সাধারণ সম্পাদক সুচরিতা দেব, জাতীয় মহিলা সংস্থার সভাপতি মনোয়ারা বেগম, ঠাকুরগাঁও জননী সংস্থার নির্বাহী পরিচালক নূর বানু বেগম, নারী মৈত্রীর সভাপতি ফারজানা পারভীন রিকা, উপমা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফারজানা আখতার পাখি, নাসরিনের বাবা নাজিম উদ্দিন প্রমূখ।
বক্তারা নাসরিনের হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামিদের দ্রুত খুঁজে বের করে গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। নাহলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন তাঁরা।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল গ্রামের নাজিম উদ্দীনের মেয়ে ও একই উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বোয়ালধার গ্রামের রেজাউল করিমের স্ত্রী নাসরিন আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পরদিন নাসরিনের বাবা নাজিম উদ্দিন বাদী হয়ে নাসরিনের স্বামী রেজাউল করিম, শ্বশুর নুর ইসলাম, শাশুড়ি আনোয়ারা বেগমসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।
পরে পুলিশ ঐ মামলার ৩জন আসামীকে গ্রেপ্তার করে।


এ ক্যটাগরির আরো খবর..