× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

ঠাকুরগাঁওয়ে দুর্বিত্তের হাতে মনসুর নামে যুবক আহত

admin
হালনাগাদ: রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

আব্দুল আওয়াল : ঠাকুরগাঁওয়ে দুর্বিত্তের হাতে মনসুর (১৫) নামে এক যুবক আহত হয়েছে।

জানা যায়,গতকাল রাত ১০টায় রিভারভিউ স্কুল টাঙ্গন নদী সংলগ্ন এলাকায় হরিহরপুর গ্রামের রাঙ্গার ছেলে মনসুর(১৫) গুরুতারভাবে আহত হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, রাতে রিভারভিউ স্কুল টাঙ্গন নদী সংলগ্ন এলাকায় কয়েকজন যুবক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মনসুর(১৫) নামের এক যুবককে ছুড়িকাঘাত করেছে। পরে গুরুতর অবস্থায় পুলিশ আহত মনসুরকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তাৎক্ষনিকভাবে জেলার পুলিশ সুপার ফারহাত আহমেদ নিজে হাসপাতালে আসে এবং তার নেতৃত্বে একটি টিম আহত মনসুরকে চিকিৎসার জন্য ব্যবস্থা নিতে থাকে। এরই মধ্যে আহত মনসুরের কর্মস্থলের মালিক (নানা বল সাবান) আলমগীর ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল এসে তার চিকিৎসার সমস্ত দায়-দ্বায়িত্ব গ্রহন করে।

পরে আহত মনসুরের অতিরিক্ত রক্ত খরণের কারনে কর্তবরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

এই ব্য্যাপারে ঠাকুরগাঁও থানার কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন,ছেলের বাবা থানায় একটি মামলা করেছে। মামলার পেক্ষিতে ঐ এলাকার কানুয়ার ছেলে রাজেন(২৫) ও একই এলাকার তোতা মিয়ার ছেলে আজগর আলী(২০) নামের ২জনকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..