× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বিএনপি-জামায়াতের মদদপুষ্ট সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের আয়োজনে বলাকা সিনেমা হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পূর্বের জায়গায় গিয়ে শেষ হয়। র‌্যালিতে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন রনির সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, সিনিয়র সহ সভাপতি কুরবান আলী সরকার, মানিক আলী, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, যুগ্ম সাধারণ সম্পাদক- রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বিশ্ব দরবারে বাংলাদেশ নিয়ে যখন ইতিবাচক কথা চলছে, তখন পরিস্থিতি অশান্ত করে তুলতেই বিএনপি-জামায়াত গুপ্তহত্যা চালাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র শেষ করে দেওয়া হবে জানান ছাত্রলীগের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..