× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে চেক জালিয়াতির মামলায় অ্যাডভোকেটের বিনাশ্রম কারাদণ্ড

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের চেক জালিয়াতির তিন মামলায় এক অ্যাডভোকেটকে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বুধবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর বিচারক মো: হায়দার আলী এ রায় দেন বলে জানান এপিপি অ্যাড. আব্দুল হামিদ।

দণ্ডপ্রাপ্ত হলেন- ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া এলাকার নাসিরুল ইসলামের ছেলে অ্যাড. মমতাজুর রহমান বিপুল।

মামলার বরাত দিয়ে এপিপি অ্যাড. আব্দুল হামিদ বলেন, অ্যাড. মমতাজুর রহমান বিপুল পিতার চিকিৎসার কথা বলে আব্দুল আজিজ নামে এক ব্যক্তির কাছে ২ লক্ষ ৫৮ হাজার টাকা ও মো. নবী নামে এক ব্যক্তির কাছে ৪ লক্ষ ২০ হাজার টাকা নেয়। পরবর্তীতে টাকা ফেরত না দিয়ে আব্দুল আজিজকে একটি চেক ও নবীকে দুইটি চেক প্রদান করেন অ্যাড. বিপুল। যার সঞ্চয়ী হিসাব নং- বাংলাদেশ ইসলামী ব্যাংক লি:, ঠাকুরগাঁও শাখা, মুদারাবাদ হিসাব নং- ১৫৭২৭।

আব্দুল আজিজ ও নবী চেক নিয়ে ব্যাংকে টাকা তুলতে যায় এবং ওই হিসাব নম্বরে টাকা না পেয়ে ফেরত আসে। পরবর্তীতে ২০১৫ সালের ১৩ জুলাই আব্দুল আজিজ বাদী হয়ে আদালতে একটি মামলা, যার মামলা নং- সিআর- ২৪৫/১৫, মো. নবী বাদী হয়ে ২০১৫ সালের ১৩ জুলাই, যার মামলা নং- সিআর- ২৪৬/১৫,  এবং ২০১৫ সালের ২১ জুলাই, যার মামলা নং- সিআর- ২৪৭/১৫,  দুইটি চেক জালিয়াতির মামলা দায়ের করেন।

প্রায় এক বছর পর সাক্ষ্য প্রমান শেষে বুধবার দুপুর ১২টার দিকে এই তিন মামলার আসামী অ্যাড. মমতাজুল রহমান বিপুলকে পৃথক ৩টি মামলায় এক বছর করে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিনটি চেকে বর্ণিত সমপরিমাণ টাকার অর্থ ফেরৎ দেয়ার রায় ঘোষণা করেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর বিচারক মো: হায়দার আলী ।

আসামী অ্যাড. মমতাজুর রহমান বিপুল পলাতক রয়েছে এবং তাঁর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে আদালত বলে জানান এপিপি অ্যাড. আব্দুল হামিদ।


এ ক্যটাগরির আরো খবর..