ঠাকুরগাঁওয়ে গ্রাম-গঞ্জে জমে উঠেছে শারদীয় দূর্গা পূজা

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ॥ ঢাক-ঢোল সানাই বাজিয়ে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা বা দুর্গোৎসব। উৎসবের আনন্দে মেতে উঠছে শিশু কিশোর ছেলে ও মেয়েরা সবাই।

এর মধ্যে চলছে মন্ডপে মন্ডপে প্রতিমার আরতি ও নৃত্য প্রতিযোগিতার আসর। আর উৎসবকে মাতিয়ে তোলতে সনাতন ধর্মাবলম্বীদের চলছে উৎসবের আমেজ। পূজা নিয়ে বিভিন্ন স্থানে বসেছে মেলা। মেলায় ছোট ছোট ছেলেমেয়েদের বাহারি রকম খেলনা, হরেক রকমের মাটির পুতুল, বিভিন্ন ধরনের খেলনার গাড়ী সহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় জিনিস যেগুলো কেনাকাটায় বাজারে উপচে পড়া ভীর লক্ষ্য করা যায়।

তেমনি সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পূজা মন্ডপ পরিচালনা সভাপতি সচিন্দ্র নাথ বর্মন, অশ্বিনী রায়, দেবেশ চন্দ্র রায়, বাবুল চক্রবর্তী, সবেশ চন্দ্র রায়, কর্মকান্ত রায় রায় জানান, এবারের পূজা উদযাপন ভালই হচ্ছে। আশা করি দশমি পর্যন্ত প্রশাসনের সহায়তায় পূজার কাজ ভালমত সম্পন্ন হবে।

দূর্গা পূজা কমিটির সভাপতি শোচিন বর্মন জানান, অন্যবারের ন্যায় এবারেও পূজার কাজ খুব ভালই চলছে। তাই ঠাকুরগাঁও বাসীকে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজা পরিচালনা কমিটিদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।