ঠাকুরগাঁও জেলা প্রতিনিধী: ঠাকুরগাঁও পৌর সভা নির্বাচনে ৬ জন ও রানীশংকৈল পৌরসভা নির্বাচনে ৬জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার। এ ছাড়াও রানীশংকৈলে সংরক্ষিত মহিলা আসনের ১১ জন ও পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৩৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।
ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে আ’লীগ, বিএনপি, জামায়াত, স্বতন্ত্র ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে। দাখিলকৃত সকলের মনোনয়নপত্র বৈধ গোষনা করেছে জেলা রিটার্নিং অফিসার আ ফ ম ফজলে রাব্বী। তারা হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ছোট ভাই বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মির্জা ফয়সল আমীন, আ’লীগ মনোনীত যুব মহিলালীগের আহবায়ক তাহমিনা আকতার মোল্লা, জেলা আ’লীগের উপদেষ্টা পরিষদ সদস্য বিদ্রোহী প্রার্থী সোলেমান আলী সরকার।, জামায়াতের আব্দুল হাকিম জিহাদী, স্বতন্ত্র প্রার্থী সদস্য বিএপি থেকে পদত্যাগ হওয়া গোলাম সারোয়ার রঞ্জু চৌধুরী ও মাহফুজুল ইসলাম।
এ পৌর সভায় রোববার যাচাইবাছাই হবে ৫৩ জন কাউন্সিলর ও ১৬ জন সংরক্ষিতকাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র। এ নিয়ে ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আমেজ মেতে উঠেছে সব জায়গাতেই এবং বিভিন্ন চায়ের দোকানে ও ফুটপাতে।